
দক্ষিণ আমেরিকায় নারীর প্রতি সহিংসতার ভয়াবহ বাস্তবতা আবারও সামনে এসেছে ২২ বছর বয়সী কলম্বিয়ার মডেল ও ইনফ্লুয়েন্সার মারিয়া হোসে এস্তুপিনানের নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। গত ১৫ মে কোকুটা শহরে নিজ বাসায় গুলি করে হত্যা করা হয় তাঁকে। কলম্বিয়ার ন্যাশনাল জেন্ডার কমিশনের প্রধান ম্যাগডা ভিক্টোরিয়া একোস্তা জানিয়েছেন, এক ব্যক্তি ডেলিভারিম্যান সেজে দরজায় এসে মারিয়াকে গুলি করে হত্যা করে।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মারিয়া অতীতে একটি গৃহ নির্যাতন মামলার শিকার ছিলেন এবং এর জন্য তিনি ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়ায় ছিলেন বলে জানান একোস্তা। তিনি বলেন, ‘মারিয়া ছিলেন স্বপ্নময় এক তরুণী, কিন্তু অনেক নারীর মতো তাঁর জীবনও হিংস্রভাবে থেমে গেল।’ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কমিশন এবং বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছে।
সোমবার সিএনএন জানিয়েছে, মারিয়াকে হত্যার ঘটনার তদন্ত চলছে। তবে এখনো বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। মারিয়ার ফেসবুক পেজে নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়া সফরের ছবি এবং তাঁর ব্যক্তিগত জীবন উঠে এসেছে।
এই হত্যাকাণ্ডটিকে ম্যাক্সিকান বিউটি ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজের মৃত্যুর সঙ্গে তুলনা করা হচ্ছে। গত ১৩ মে টিকটকে লাইভ করা অবস্থায় একটি পারলারে গুলি করে হত্যা করা হয়েছিল ভ্যালেরিয়াকে। মেক্সিকো কর্তৃপক্ষ এই ঘটনাটিকে ‘নারীহত্যা’ (ফেমিসাইড) হিসেবে তদন্ত করছে।
২০২৩ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সময়ে কলম্বিয়ায় ৪১ জন নারী নিখোঁজ হয়েছিলেন, যাদের মধ্যে কেবল কোকুটা শহরেই ছিলেন ৩৪ জন। এদের মধ্যে অনেকেই ছিলেন আবার নাবালিকা। পূর্বাঞ্চলীয় এই এলাকায় সাম্প্রতিক সহিংসতায় হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছে।

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৪ মিনিট আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
১৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে