
দুর্নীতির দায়ে পেরুর সাবেক প্রেসিডেন্ট আলেহান্দ্রো তলেদোকে ২০ বছরের বেশি কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। ব্রাজিলভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান ওদেব্রেখত-সংশ্লিষ্ট মামলায় তাঁকে এই দণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার এ রায় দেওয়া হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের ঠিকাদারি প্রতিষ্ঠান ওদেব্রেখতের কাছ থেকে ৩৫ মিলিয়ন ডলার ঘুষ নিয়েছিলেন বলে প্রমাণিত হয়েছে। পেরুতে একটি মহাসড়ক নির্মাণের ঠিকাদারি ওদেব্রেখতকে দেওয়ার বিনিময়ে তিনি এই ঘুষ নিয়েছিলেন। এই ঘুষ গ্রহণের দায়ে তাঁকে ২০ বছর ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এর আগে, গত সপ্তাহে এই মামলার শুনানির সময় তলেদো আদালতকে উদ্দেশ্য করে বলেন, তিনি ক্যানসারের রোগী। তিনি বলেন, ‘আমি একটি বেসরকারি ক্লিনিকে যেতে চাই। আমি আপনার কাছে আবেদন জানাই, আমাকে সুস্থ হতে দিন অথবা আমাকে নিজ বাড়িতে শান্তিতে মরতে দিন।’
লাতিন আমেরিকার দেশ পেরুতে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন ৭৮ বছর বয়সী তলেদো। দীর্ঘদিন ধরে চলা এই বিচারকাজের সময় তলেদো ক্রমাগত তাঁর বিরুদ্ধে আনা অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন।
এর আগে, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে তলেদোকে গ্রেপ্তার করা হয়। তারও আগে পেরু তাঁকে প্রত্যর্পণের অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্রের কাছে। তাঁর সম্ভাব্য প্রত্যর্পণের বিষয়ে বছরের পর বছর আইনি বিতর্কের পর ২০২২ সালে ফেরত পাঠানো হয়।
ওদেব্রেখত সংশ্লিষ্ট বেশ কয়েকটি মামলা লাতিনের বেশ কয়েকটি দেশেই চলছে। এসব মামলায় পেরু, পানামা এবং ইকুয়েডরে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাদের কারাগারে পাঠানো হয়েছে। গুয়াতেমালা ও মেক্সিকোর মতো দেশগুলোতেও এই ঠিকাদারি প্রতিষ্ঠানের দুর্নীতির তদন্ত চলছে। তবে সম্প্রতি কোম্পানিটি নাম পরিবর্তন করে নভোনর করেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৫ ঘণ্টা আগে