
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আজ বুধবার সকালে নিজ বাসভবনে আয়োজিত গণশুনানিতে থাপ্পড় বা চপেটাঘাতের শিকার হয়েছেন। এরপর তিনি গুরুতর আহত হলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দিল্লির রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর এনডিটিভির।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, চল্লিশোর্ধ্ব এক ব্যক্তি অভিযোগকারী হিসেবে মুখ্যমন্ত্রীর কাছে যান। কাগজপত্র হাতে নিয়ে তিনি মুখ্যমন্ত্রী রেখার সঙ্গে কথা বলছিলেন। আচমকাই তিনি হামলা চালান এবং তাঁকে থাপ্পড় মারতে থাকেন। মুহূর্তের মধ্যেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। হামলাকারীর নাম রাজেশ সাকারিয়া, তিনি গুজরাটের রাজকোটের বাসিন্দা। তাঁকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
হামলার খবর ছড়িয়ে পড়তেই দিল্লি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি বড় ধরনের নিরাপত্তা ঘাটতির ঘটনা। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে এবং এই তদন্ত সরাসরি তদারকি করবেন দিল্লি পুলিশ কমিশনার এসবিকে সিং।
প্রতি সপ্তাহেই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নিজ বাসভবনে সাধারণ মানুষের অভিযোগ শোনার জন্য গণশুনানির আয়োজন করেন। আজকের বৈঠকেও তিনি সেই উদ্দেশ্যেই জনগণের সঙ্গে দেখা করছিলেন। কিন্তু এই ঘটনা সেখানে আতঙ্ক তৈরি করে।
ঘটনার পর বিজেপি নেতা হরিশ খুরানা বলেন, ‘বৈঠকে উপস্থিত একজন মুখ্যমন্ত্রীর ওপর হামলা চালিয়েছে। এখন চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করছেন।’ তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘এই হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না তা খতিয়ে দেখা উচিত।’ দিল্লির মন্ত্রী মঞ্জিন্দর সিং সিরসাও অভিযোগ করেন, বিরোধীরা মুখ্যমন্ত্রীর জনমুখী কাজ সহ্য করতে পারছে না। তাই ষড়যন্ত্র করে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে।
অন্যদিকে, বিরোধী দল আম আদমি পার্টির নেত্রী ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, ‘গণতন্ত্রে মতপার্থক্য ও প্রতিবাদের জায়গা থাকলেও সহিংসতার কোনো স্থান নেই।’ তিনি আশা প্রকাশ করেন, দিল্লি পুলিশ কঠোর ব্যবস্থা নেবে এবং মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হবেন।
এ ঘটনার পর ভারতের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে। বিজেপি এটিকে ষড়যন্ত্রের ফল বলে দাবি করেছে। আপ বলছে, গণতন্ত্রের জন্য এটি অশুভ সংকেত।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস। শনিবার এক বিবৃতিতে দলটি এই হামলাকে ‘যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া পরিচালিত হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে স্পষ্ট ভাষায় এর বিরোধিতা করেছে।
৮ ঘণ্টা আগে
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের তুলনামূলকভাবে বড় ও গুরুত্বপূর্ণ কয়েকটি নৌযান সম্পূর্ণভাবে ধ্বংস করেছে এবং সাগরে ডুবিয়ে দিয়েছে। তিনি আরও দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের নৌবাহিনীর সদরদপ্তরও অনেকাংশে ধ্বংস করে দিয়েছে।
৮ ঘণ্টা আগে
গত রাতে মার্কিন বি-২ স্টিলথ বোমারু বিমানগুলো ২ হাজার পাউন্ড ওজনের শক্তিশালী বোমা নিয়ে ইরানের সুরক্ষিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। আমেরিকার সংকল্প নিয়ে কোনো জাতিরই সন্দেহ করা উচিত নয়।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার জেরে উপসাগরীয় অঞ্চলে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে