
ভারতের সুপ্রিম কোর্ট সম্প্রতি ১০ বছরের এক দীর্ঘ ও তিক্ত বৈবাহিক বিবাদ শেষ করতে বিশেষ ক্ষমতা ব্যবহার করে সরাসরি বিবাহবিচ্ছেদের আদেশ দিয়েছেন। আদালত এই বিবাদকে ‘মহাভারতের’ লড়াইয়ের সঙ্গে তুলনা করেছেন। দুই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং সব ঝামেলার স্থায়ী অবসানে সংবিধানের ১৪২ নম্বর ধারা প্রয়োগ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আদালতের নির্দেশে স্বামীকে এক বছরের মধ্যে ৫ কোটি টাকা এককালীন খোরপোশ হিসেবে স্ত্রীকে দিতে হবে। বর্তমানে স্ত্রী তাঁর দুই কন্যাসন্তানের দেখাশোনা করছেন। বড় সন্তান দশম শ্রেণিতে ওঠার পর স্ত্রী তাঁর ক্যারিয়ার ছেড়ে সন্তানের পড়াশোনায় মনোযোগ দেওয়ার পরিকল্পনা করায় আদালত এই বড় অঙ্কের আর্থিক সহায়তার নির্দেশ দেন। অন্যদিকে ৫ কোটি টাকা পাওয়ার দুই সপ্তাহের মধ্যে স্ত্রীকে তাঁর সাবেক শ্বশুরের ফ্ল্যাটটি খালি করে দিতে হবে।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালে তাঁদের বিয়ে হয় এবং ২০১৬ সাল থেকে তাঁরা আলাদা থাকছেন। স্ত্রী অভিযোগ করেন, তাঁর স্বামী একজন আইনজীবী হয়েও নিজের আইনি জ্ঞান ব্যবহার করে স্ত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে ৮০টির বেশি মামলা করেছেন।
আদালত পর্যবেক্ষণে বলেন, স্বামী অত্যন্ত প্রতিহিংসাপরায়ণ এবং তিনি নিজের সম্পদ লুকিয়ে আর্থিক দায়িত্ব এড়ানোর চেষ্টা করেছেন। অন্যদিকে স্বামী দাবি করেছিলেন, স্ত্রীর করা মামলার কারণে তাঁকে জেলেও যেতে হয়েছে, যা তাঁর সম্মানহানি করেছে।
চূড়ান্ত রায়ে আদালত বলেন, এই বৈবাহিক সম্পর্ক কার্যত মৃত। তাই শান্তি ফেরাতে দুই পক্ষের মধ্যে থাকা সব দেওয়ানি ও ফৌজদারি মামলা বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। স্ত্রী-সন্তানদের জিম্মা পেলেও স্বামী-সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। একই সঙ্গে স্বামী ভবিষ্যতে স্ত্রী বা তাঁর পরিবারের বিরুদ্ধে আর কোনো মামলা করতে পারবেন না বলেও নির্দেশ দিয়েছেন আদালত।

উগান্ডার কিবালে ন্যাশনাল পার্কে বসবাসকারী বিশ্বের বৃহত্তম পরিচিত বন্য শিম্পাঞ্জি দল নিয়ে চাঞ্চল্যকর এক গবেষণা প্রকাশিত হয়েছে। গবেষকদের মতে, দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকা এই শিম্পাঞ্জি সম্প্রদায়টি গত আট বছর ধরে কার্যত এক ‘গৃহযুদ্ধ’-এ জড়িয়ে পড়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হতে যাচ্ছে। আজ শনিবার পাকিস্তানের ইসলামাবাদে দুই পক্ষের মুখোমুখি বসার কথা। তবে আলোচনার সময় ঘনিয়ে এলেও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
৬ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ এক সংলাপের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে পাকিস্তান। ১১ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা। সাম্প্রতিক এক গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি মধ্যস্থতার পর এই বৈঠকের আয়োজন করছে পাকিস্তান—যা শুধু আঞ্চলিক নয়...
৬ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন হামলা শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে পলিমার্কেটের একটি অ্যাকাউন্ট ইরান ও প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে বাজি ধরে ৫ লাখ ৫০ হাজার ডলারের বেশি মুনাফা করে। ওই হামলার পরই খামেনির মৃত্যু হয়।
৬ ঘণ্টা আগে