
১৯ বছরের বিবাহিত জীবনে ১০ কন্যাসন্তানের পর এক পুত্রসন্তানের জন্ম দিলেন ভারতের হরিয়ানার ৩৭ বছর বয়সী এক নারী। এই ঘটনায় দেশটির কিছু অঞ্চলে এখনো ছেলেসন্তানের প্রতি ঝোঁক আছে বলে মনে করা হচ্ছে এবং মাতৃস্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
হরিয়ানার জিন্দ জেলার উচানা শহরের ওজাস হাসপাতাল অ্যান্ড ম্যাটার্নিটি হোমে ৪ জানুয়ারি ওই নারীর ১১তম সন্তানের জন্ম হয়। হাসপাতালের চিকিৎসক নরবীর শেওরান জানান, প্রসবটি ছিল উচ্চ ঝুঁকিপূর্ণ। মাকে তিন ইউনিট রক্ত দিতে হয়েছে। তবে বর্তমানে মা ও নবজাতক সুস্থ আছে।
৩ জানুয়ারি ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তিনি সন্তানের জন্ম দেন। অল্প সময়ের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। পরে তিনি পাশের ফতেহাবাদ জেলায় নিজ গ্রামে ফিরে যান।
শিশুটির বাবা সঞ্জয় কুমার (৩৮) পেশায় দিনমজুর। ২০০৭ সালে তাঁর বিয়ে হয়। তিনি বলেন, তিনি ও তাঁর কয়েকজন বড় মেয়ে একটি পুত্রসন্তান আশা করেছিলেন।
সঞ্জয় জানান, তাঁর অধিকাংশ মেয়েই স্কুলে পড়াশোনা করছে। বড় মেয়েটি বর্তমানে দ্বাদশ শ্রেণিতে পড়ছে। সীমিত আয়ের মধ্যেও তিনি সন্তানদের শিক্ষার ব্যবস্থা করার চেষ্টা করছেন বলে জানান।
সঞ্জয় কুমার বলেন, ‘আমরা একটি ছেলে চেয়েছিলাম। আমার কিছু বড় মেয়েও ভাই চাইছিল। এটি আমার একাদশ সন্তান। আমার আগে থেকেই ১০টি মেয়ে রয়েছে।’
সঞ্জয় কুমার আরও বলেন, ‘আয় কম হলেও আমি আমার মেয়েদের ভালো শিক্ষা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। যা হয়েছে, তা ঈশ্বরের ইচ্ছা। আমি এতে সন্তুষ্ট।’
এই ছেলেসন্তানের আশা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। বিশেষ করে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি আরও নজরে আসে। ওই ভিডিওতে দেখা যায়, বাবা তাঁর ১০ মেয়ের নাম বলতে গিয়ে হিমশিম খাচ্ছেন। তবে ছেলেসন্তান জন্ম দিতে পিতৃতান্ত্রিক চাপের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, বর্তমান সময়ে মেয়েরাও সব ক্ষেত্রে সফল হতে সক্ষম।
দীর্ঘ ১৯ বছর অপেক্ষার পর পরিবারে ছেলেসন্তান জন্ম নেওয়ায় আনন্দে উচ্ছ্বসিত ১০ বোন তাঁদের নবজাতক ভাইয়ের নাম রেখেছে ‘দিলখুশ’, যার অর্থ ‘আনন্দিত হৃদয়’।
সঞ্জয় কুমার বলেন, ‘তাঁর পরিবার ১০ কন্যাসন্তান পেয়েছে, যাদের প্রত্যেককেই তিনি ঈশ্বরের দান হিসেবে দেখেন।’
সঞ্জয় কুমার জানান, তাঁর বড় মেয়ে ১৮ বছর বয়সী সারিনা একটি সরকারি স্কুলে দ্বাদশ শ্রেণিতে পড়ছে। তার পরের মেয়ে অমৃতা একাদশ শ্রেণির ছাত্রী। সুশীলা পড়ছে সপ্তম শ্রেণিতে, কিরণ ষষ্ঠ শ্রেণিতে, দিব্যা পঞ্চম শ্রেণিতে, মান্নাত তৃতীয় শ্রেণিতে, কৃতিকা দ্বিতীয় শ্রেণিতে এবং আমনিশ প্রথম শ্রেণিতে। নবম ও দশম মেয়ের নাম লক্ষ্মী ও বৈশালী। বৈশালীর পরই পরিবারে অবশেষে পুত্রসন্তানের জন্ম হয়।
হরিয়ানায় লিঙ্গানুপাত নিয়ে নিয়মিত পর্যালোচনা চলছে। ২০২৫ সালে রাজ্যটিতে প্রতি ১ হাজার পুরুষে নারীর সংখ্যা বেড়ে ৯২৩-এ দাঁড়িয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস। শনিবার এক বিবৃতিতে দলটি এই হামলাকে ‘যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া পরিচালিত হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে স্পষ্ট ভাষায় এর বিরোধিতা করেছে।
৮ ঘণ্টা আগে
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের তুলনামূলকভাবে বড় ও গুরুত্বপূর্ণ কয়েকটি নৌযান সম্পূর্ণভাবে ধ্বংস করেছে এবং সাগরে ডুবিয়ে দিয়েছে। তিনি আরও দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের নৌবাহিনীর সদরদপ্তরও অনেকাংশে ধ্বংস করে দিয়েছে।
৮ ঘণ্টা আগে
গত রাতে মার্কিন বি-২ স্টিলথ বোমারু বিমানগুলো ২ হাজার পাউন্ড ওজনের শক্তিশালী বোমা নিয়ে ইরানের সুরক্ষিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। আমেরিকার সংকল্প নিয়ে কোনো জাতিরই সন্দেহ করা উচিত নয়।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার জেরে উপসাগরীয় অঞ্চলে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে