
ভারত তিব্বতের কৈলাস-মানস সরোবর যাত্রার জন্য হিমালয়ের লিপুলেখ গিরিপথ পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দেওয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ভারত-নেপাল সম্পর্কে। বিতর্কিত কালাপানি অঞ্চলের অন্তর্ভুক্ত এই গিরিপথ নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে নেপাল ভারতের পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে।
গত মাসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, করোনা মহামারির পর প্রথমবারের মতো উত্তরাখন্ড হয়ে তিব্বতের লিপুলেখ পাস দিয়ে পুনরায় তীর্থযাত্রা চালু করা হবে। জুন থেকে আগস্টের মধ্যে ১০টি দলে প্রায় ৫০ জন তীর্থযাত্রীকে পাঠানোর পরিকল্পনা রয়েছে ভারতের। একই সঙ্গে সীমান্ত-বাণিজ্যও পুনরায় চালুর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
কিন্তু নেপালের দাবি, লিপুলেখ পাস কালাপানি অঞ্চলের মধ্যে পড়ে এবং সেটি নেপালের সার্বভৌম ভূখণ্ড। কাঠমান্ডুর পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত ও চীনের কাছে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়ে বলেছে, ওই এলাকায় সড়ক নির্মাণ, বাণিজ্য ও তীর্থযাত্রার মতো ‘একতরফা কার্যক্রম’ বন্ধ করতে হবে এবং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করতে হবে।
আজ বুধবার (১৩ মে) জাপানভিত্তিক সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া জানায়, ভারত নেপালের দাবিকে প্রত্যাখ্যান করেছে। নয়াদিল্লির ভাষ্য, ১৯৫৪ সাল থেকেই এই পথ ঐতিহ্যগতভাবে তীর্থযাত্রার জন্য ব্যবহৃত হয়ে আসছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, নেপালের দাবি ঐতিহাসিক তথ্য ও প্রমাণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে ভারত আলোচনার পথ খোলা রাখার কথাও জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, কালাপানি ইস্যু এখন নেপালের জাতীয় পরিচয় ও সার্বভৌমত্বের প্রশ্নে পরিণত হয়েছে। কাঠমান্ডুভিত্তিক ভূরাজনৈতিক বিশ্লেষক সুধীর শর্মা বলেন, সরকার পরিবর্তন হলেও কালাপানি নেপালের অংশ—এই অবস্থান বদলায়নি।
উল্লেখ্য, ২০১৯ সালে ভারত লিপুলেখ হয়ে একটি সড়ক নির্মাণ শুরু করলে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে। পরের বছর নেপাল নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে, যেখানে কালাপানি অঞ্চলকে নিজেদের ভূখণ্ড হিসেবে দেখানো হয়। এরপর দুই দেশের মধ্যে এই সীমান্ত বিরোধ আরও সংবেদনশীল রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়।
এদিকে ভারত ও চীনের মধ্যে সাম্প্রতিক সময়ে সীমান্ত সম্পর্ক কিছুটা স্থিতিশীল হওয়ায় বেইজিংও ভারতের অবস্থানের প্রতি নরম মনোভাব দেখাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, দক্ষিণ এশিয়ায় সীমান্ত বিরোধ দীর্ঘদিন অমীমাংসিত থাকলে তা ভবিষ্যতে আরও বড় সংকটের জন্ম দিতে পারে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৬ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১২ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১২ ঘণ্টা আগে