
গঙ্গার পরিচ্ছন্নতা ও পানির মান নিয়ে বিতর্কিত প্রশ্ন তুলেছেন শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের ভাইপো রাজ ঠাকরে। তিনি বলেছেন, দূষিত ও নোংরা গঙ্গার পানিতে তিনি কোনো অবস্থাতেই স্নান করবেন না। তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান, অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসুন এবং মাথা খাটিয়ে কাজ করুন। পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার তাঁর দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাজ ঠাকরে বলেন, তাঁর দলের নেতা বালা নন্দগাঁওকর সম্প্রতি প্রয়াগরাজে শেষ হওয়া মহাকুম্ভ থেকে গঙ্গার পানি এনেছিলেন। কিন্তু তিনি তা পান করেননি। তিনি বলেন, ‘বালা নন্দগাঁওকর আমার জন্য গঙ্গাজল এনেছিল। আমি তাঁকে বলেছি, দূর হও। আমি এই জলে স্নান করতে যাইনি, আর সেই জল পান করব? কে ওই নোংরা ও পচা গঙ্গায় ডুব দিতে যায়?’
রাজ ঠাকরে তাচ্ছিল্য করে বলেন, তিনি গঙ্গায় লোকদের শরীর ঘষতে ও স্নান করতে দেখেছেন। তিনি বলেন, দেশের প্রতিটি নদী দূষিত। অথচ বিদেশে নদীর পানি সারা বছর পরিষ্কার থাকে।
এমএনএসের প্রধান বলেন, ‘মানুষের বিশ্বাসের একটি সীমা থাকা উচিত। দেশের একটা নদীও পরিষ্কার নয়। বিশেষত, গঙ্গা নদী। আর আমরা এই নদীকে মা বলি। বিদেশের মানুষ নদীকে মা বলে না। এরপরও তাদের নদী পরিষ্কার থাকে, আর আমাদের সব নদী দূষিত। কেউ তাতে স্নান করছে, কেউ কাপড় কাঁচছে।’
রাজ ঠাকরে আরও বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমল থেকে শুনে আসছি গঙ্গা নদী পরিষ্কার করা হবে। কিন্তু দুর্ভাগ্যবশত, তা হচ্ছে না। মানুষের উচিত এসব ধর্মীয় অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসা এবং মাথা খাটিয়ে কাজ করা।’
ঠাকরের এই মন্তব্য এমন সময়ে এল, যখন কুম্ভের পানি স্নানের অযোগ্য—এই যুক্তিতে বিরোধী দলগুলো উত্তর প্রদেশ সরকারের সমালোচনায় সরব হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ দাবি করেছেন, গঙ্গার পানি শুধু স্নানের জন্য নয়, আচমন করার (হিন্দুধর্মীয় রীতি অনুযায়ী স্নানের পর এক চুমুক জল পান করা) জন্যও নিরাপদ।
তবে কুম্ভমেলার অনেক তীর্থযাত্রী অভিযোগ করেন, সঙ্গমের পানি দূষিত ও স্নানের অযোগ্য। অন্যদিকে ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়াগরাজের সঙ্গমে (গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর মিলনস্থল) পয়োনিষ্কাশন ও মানব বর্জ্যের ব্যাকটেরিয়ার মাত্রা অত্যন্ত বেশি।
প্রতিবেদনে বলা হয়, গঙ্গা ও যমুনা নদীর পানিতে কলিফর্ম ব্যাকটেরিয়ার মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। ওই রিপোর্ট অনুযায়ী, গঙ্গায় কলিফর্মের মাত্রা গ্রহণযোগ্য সীমার চেয়ে ১ হাজার ৪০০ গুণ বেশি এবং যমুনায় ৬৬০ গুণ বেশি।

বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৭ ঘণ্টা আগে