
ভারতের উত্তরপ্রদেশের লাখিমপুর খেরি জেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভ্যানের চালকসহ ১০ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
আজ সোমবার শিসাইয়া-লাখিমপুর জাতীয় সড়কের উনচগাঁও ও ভারেহতা গ্রামের মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ভ্যানটি লাখিমপুর থেকে শিসাইয়ার দিকে যাচ্ছিল।
ধৌরাহরার সার্কেল অফিসার (সিও) শমশের বাহাদুর সিং জানান, ভ্যানে থাকা ৯ জন যাত্রী এবং চালক, সবাই এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
লাখিমপুর খেরির জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনি কুমার সিং সাংবাদিকদের বলেন, ভ্যানটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয় এবং জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
নিহত বাকি ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন সার্কেল অফিসার শমশের বাহাদুর সিং।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে এখন পর্যন্ত সাতজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন—বাহরাইচ জেলার বাসিন্দা জয়দীপ সিং (২৫), পবন (২৩), সোহান (২১), রাম গোয়াল (৪২), সহজরাম (৩৫) ও পাপ্পু (১৮) এবং লাখিমপুর খেরি জেলার বাসিন্দা আদনান খান (১৫)।
এই সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘লাখিমপুর খেরি জেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির এই ঘটনা অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।’
এক্স পোস্টে আদিত্যনাথ আরও বলেন, ‘হতাহত ও তাঁদের পরিবারকে দ্রুত ও পর্যাপ্ত সহায়তা দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রার্থনা করি, পরমেশ্বর যেন প্রয়াত আত্মাদের শান্তি দান করেন এবং আহতদের দ্রুত সুস্থ করে তোলেন।’
এদিকে রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠকও এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় মৌর্য বলেন, ‘লাখিমপুর খেরি জেলার সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণহানির ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক ও মর্মস্পর্শী। শোকগ্রস্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল।’

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে