
বিশ্বজুড়ে পাসপোর্টের সক্ষমতা যাচাইকারী অন্যতম সূচক হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬-এর ফলাফল প্রকাশিত হয়েছে। এই সূচকে ভারত গত বছরের ৮৫তম অবস্থান থেকে ১০ ধাপ এগিয়ে বর্তমানে ৭৫তম স্থানে উঠে এসেছে। তবে র্যাঙ্কিংয়ে উন্নতি হলেও ভারতীয় পাসপোর্টধারী পর্যটকদের জন্য সরাসরি ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে এমন দেশের সংখ্যা ৫৭ থেকে কমে ৫৬-এ দাঁড়িয়েছে।
হেনলি পাসপোর্ট সূচক কীভাবে কাজ করে
লন্ডনভিত্তিক বিনিয়োগ অভিবাসন সংস্থা হেনলি অ্যান্ড পার্টনারস এই সূচক প্রকাশ করে। এটি ১৯৯টি পাসপোর্টকে ২২৭টি ভ্রমণ গন্তব্যের বিপরীতে মূল্যায়ন করে। তথ্য নেওয়া হয় ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) থেকে। সূচকে ভিসামুক্ত প্রবেশ, অন-অ্যারাইভাল ভিসা এবং ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) অন্তর্ভুক্ত থাকে।
কোন দুই দেশের সুবিধা হারাল ভারত
২০২৫ সালে ভারতীয়রা ৫৭টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পেতেন। কিন্তু ২০২৬ সালের শুরুতে সেই সংখ্যা কমে দাঁড়ায় ৫৫-এ। ২০২৫ সালের নভেম্বরে ইরান সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসাছাড় সুবিধা স্থগিত করে। অভিযোগ ওঠে, ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে ভারতীয় নাগরিকদের ইরানে নিয়ে গিয়ে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হচ্ছিল।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য থাকা ভিসাছাড় সুবিধার অপব্যবহার করে কিছু ব্যক্তিকে ইরানে পাঠানো হচ্ছিল এবং সেখানে পৌঁছানোর পর অনেককে মুক্তিপণের জন্য অপহরণ করা হয়।
এই পরিস্থিতিতে তেহরান ভিসাছাড় সুবিধা স্থগিত করে। ফলে আগাম ভিসা ছাড়া প্রবেশের তালিকা থেকে ইরান বাদ পড়ে।
দ্বিতীয় দেশটি হলো বলিভিয়া। ২০২৫ সালে ভারতীয়রা সেখানে অন-অ্যারাইভাল ভিসা পেতেন। অর্থাৎ আগাম কোনো কাগজপত্রের দরকার হতো না—যা সূচকের হিসাবে ইতিবাচক হিসেবে গণ্য হতো।
কিন্তু ২০২৬ সালে বলিভিয়া ই-ভিসাব্যবস্থা চালু করে। এখন ভারতীয় ভ্রমণকারীদের অনলাইনে আবেদন করে নথি আপলোড করতে হয় এবং ভ্রমণের আগে অনুমোদন নিতে হয়। যেহেতু আগাম অনুমোদন প্রয়োজন, তাই এটি আর ‘ভিসামুক্ত’ শ্রেণিতে পড়ে না। ফলে বলিভিয়াও তালিকা থেকে বাদ যায়।
ফলে ২০২৬ সালের জানুয়ারিতে ইরান ও বলিভিয়া বাদ যাওয়ায় ভারতের ভিসামুক্ত গন্তব্যের সংখ্যা কমে ৫৫ হয়। তবে ফেব্রুয়ারিতে একটি নতুন দেশ এই তালিকায় যুক্ত হয়—গাম্বিয়া। এতে সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৬-এ।
র্যাঙ্কিং বাড়ল কীভাবে
প্রশ্ন হলো—যখন ভিসামুক্ত দেশের সংখ্যা কমেছে, তখন র্যাঙ্কিং বাড়ল কীভাবে?
এর কারণ হলো, সূচকটি আপেক্ষিক বা তুলনামূলক। এটি একধরনের বৈশ্বিক লিডারবোর্ড। এখানে শুধু নিজের স্কোর নয়, অন্য দেশগুলোর অবস্থানও গুরুত্বপূর্ণ।
ধরা যাক, দৌড় প্রতিযোগিতায় ভারত সামান্য ধীর হয়েছে। কিন্তু অন্য অনেক দেশ আরও বেশি ভিসা-সুবিধা হারিয়েছে। ফলে চূড়ান্ত তালিকা সাজানোর সময় ভারত ওপরে উঠে গেছে।
ভারত বর্তমানে ৫৬ স্কোর নিয়ে ৭৫তম স্থানে আছে। এই অবস্থানে ভারত একই স্কোরধারী দেশ নাইজার ও আলজেরিয়ার সঙ্গে তাদের বর্তমান স্থান ভাগ করে নিয়েছে।
তথ্যসূত্র: এনডিটিভি

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে