ভারতে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি-বিজেপির শাসনকে হিটলার-স্তালিন ও মুসোলিনির শাসনকালের চেয়েও খারাপ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কার্যক্রমে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের সমালোচনা করে এ কথা বলেছেন। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার বিভিন্ন কেন্দ্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে রাজ্য সরকারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে এমন অভিযোগ করে তৃণমূল নেত্রী বলেছেন, ‘বিজেপি নেতৃত্বাধীন সরকার দেশের ফেডারেল কাঠামোকেই ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে।’
সোমবার এক সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘বিজেপির শাসন অ্যাডলফ হিটলার, জোসেফ স্তালিন এবং বেনিতো মুসোলিনির শাসনের চেয়েও খারাপ।’
এ সময় মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র রক্ষার স্বার্থেই কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বায়ত্তশাসন দিতে হবে উল্লেখ করে বলেন, ‘বিজেপি নেতৃত্বাধীন সরকার কেন্দ্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে রাজ্য সরকারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। সরকার দেশের ফেডারেল কাঠামো ধ্বংস করে দিচ্ছে। এক তুঘলকি কারবার চলছে দেশজুড়ে। কিন্তু এমনটা হতে দেওয়া যায় না।’
এদিকে, ভাঙন অব্যাহত রয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গ ইউনিটে। সর্বশেষ লোকসভা সদস্য ও বিজেপি নেতা অর্জুন সিং তাঁর পুরোনো দল তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়েছেন। তাঁর তৃণমূলে যোগদান পশ্চিমবঙ্গ বিজেপিতে রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিয়েছে। কল্পনা-জল্পনা শুরু হয়েছে আরও বড় ভাঙনের।
এর আগে, প্রথমে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় তৃণমূলে ফিরে আসেন। তারপর একে একে তৃণমূলে ফেরেন সাবেক মন্ত্রী ও লোকসভা সদস্য বাবুল সুপ্রিয়, সাবেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, লোকসভার সদস্য সুনীল মণ্ডল থেকে শুরু করে একদল বিজেপি নেতা। এই তালিকায় সর্বশেষ সংযোজন অর্জুন সিং। অর্জুন সিংয়ের পর কল্পনা শুরু হয়েছে বিজেপির লোকসভা সদস্য লকেট চ্যাটার্জিকে নিয়েও।

যুক্তরাষ্ট্রের ইরান অভিযান ‘অন্তহীন কোনো যুদ্ধ’ নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ভবিষ্যতে ইরানে মার্কিন স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি তিনি। আজ সোমবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
৩৮ মিনিট আগে
১৯৬৪ সালে এক ব্যক্তিগত অনুষ্ঠানে আলী খামেনির সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয়। এর পরের বছর অর্থাৎ ১৯৬৫ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের বিয়ের খুতবা পাঠ করেছিলেন সেই সময়ের প্রখ্যাত আলেম মোহাম্মদ হাদি মিলানি।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানকে ‘ঐশ্বরিক মৃত্যু’ উপহার দিয়েছে আমেরিকা ও ইসরায়েল। আজ সোমবার হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেছেন। হেগসেথ দাবি করেন, ইরান আমাদের মাথায় অস্ত্র তাক করে রেখেছিল এবং মিথ্যা কথা বলে পারমাণবিক বোমা অর্জনের চেষ্টা করছিল।
১ ঘণ্টা আগে
ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি বলেছেন, তেহরান দীর্ঘ যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করেছে এবং শত্রুদের ভুল হিসাবের জন্য অনুতপ্ত হতে বাধ্য করবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বোমা হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম...
১ ঘণ্টা আগে