
ভারতজুড়ে ছয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শেষ হয়েছে। আজ রোববার নির্বাচন কমিশনের এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রক্রিয়ায় বিপুলসংখ্যক ভোটারকে তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সংখ্যাটা দেড় কোটির কাছাকাছি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
সব কটি অঞ্চলের মধ্যে ভোটার বাদ পড়ার হারে শীর্ষে রয়েছে গুজরাট। রাজ্যটিতে ৬৮ লাখ ১২ হাজার ৭১১ জন ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। সংশোধনের আগে সেখানে ভোটার ছিলেন ৫ কোটি ৮ লাখ ৪৩ হাজার ৪৩৬ জন। বর্তমানে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৪০ লাখ ৩০ হাজার ৭২৫ জনে। অর্থাৎ গুজরাটে ভোটার কমেছে ১৩ দশমিক ৪০ শতাংশ।
পিছিয়ে নেই মধ্যপ্রদেশও। সেখানে ৩৪ লাখ ২৫ হাজার ৭৮ জন ভোটার বাদ যাওয়ায় বর্তমান সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৩৯ লাখ ৮১ হাজার ৬৫ জন। শতাংশের হিসেবে এই হ্রাসের পরিমাণ ৫ দশমিক ৯৭।
রাজস্থানের ভোটার তালিকায় বড় ধরনের কাঁচি চালানো হয়েছে। সেখানে ৩১ লাখ ৩৬ হাজার ২৮৬ জন কমে এখন মোট ভোটারের সংখ্যা ৫ কোটি ১৫ লাখ ১৯ হাজার ৯২৯ জন। ছত্তিশগড়ে ভোটার কমেছে ২৪ লাখ ৯৯ হাজার ৮২৩ জন; বর্তমানে সেখানে ভোটার ১ কোটি ৮৭ লাখ ৩০ হাজার ৯১৪ জন। কেরালার চিত্রটিও তথৈবচ, সেখানে ৮ লাখ ৯৭ হাজার ২১১ জন কমে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৯ লাখ ৫৩ হাজার ৬৪৪ জনে।
ক্ষুদ্র রাজ্য গোয়ায় ১ লাখ ২৭ হাজার ৪৬৮ জন ভোটার কমে বর্তমান সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৫৭ হাজার ৫৬৬। কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫২ হাজার ৩৬৪ জন, পদুচেরিতে ৭৭ হাজার ৩৬৭ জন এবং লাক্ষাদ্বীপে ২০৬ জন ভোটার কমেছে।
কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, অযোগ্য ভোটারদের বাদ দেওয়া এবং নতুন যোগ্য ভোটারদের অন্তর্ভুক্ত করার ফলেই এই নিট পরিবর্তন। মৃত্যু, স্থায়ীভাবে ঠিকানা বদল কিংবা একাধিকবার নাম নিবন্ধনের কারণেই মূলত এই সংশোধন। তবে এটি একটি চলমান প্রক্রিয়া; যোগ্য নাগরিকেরা যেকোনো সময় নাম তোলা বা পরিবর্তনের আবেদন করতে পারবেন।
পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ এবং তামিলনাড়ুর সংশোধিত তথ্য চলতি মাসের শেষ নাগাদ প্রকাশ করা হতে পারে। দেশজুড়ে মোট ১২টি রাজ্যে এই বিশেষ অভিযান শুরু করেছে কমিশন। দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হওয়ার কথা আগামী এপ্রিলে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে