ভারতের স্বাধীনতা আন্দোলনের স্মারক হিসেবে বিশ্বনেতাদের হাতে বোনা চাদর উপহার দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রোববার জি-২০ নেতারা মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পৌঁছালে তাঁদের খাদি চাদর দিয়ে স্বাগতম জানানো হয়।
হাতে বোনা এ খাদি মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের প্রতীক। গান্ধীর আন্দোলন ভারতের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করেছিল। যদি স্বাধীন ভারতে ১৯৪৮ সালে উগ্র হিন্দুত্ববাদীর গুলিতে নিহত হন ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী।
সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, নরেন্দ্র মোদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের গলায় হাতে বোনা অফ-হোয়াইট রঙের সুতি চাদর জড়িয়ে দিতে দেখা যায়। মোদি, বাইডেন, ঋষি সুনাক ও অন্যরা গলায় এ চাদর জড়িয়ে সবরমতী আশ্রমের সামনে ছবি তোলেন। ভারতজুড়ে গান্ধীর বেশ কয়েকটি আশ্রমের মধ্যে গুজরাটের সবরমতী আশ্রম অন্যতম।
সারা বিশ্বে শান্তি ও অহিংসার বৈশ্বিক প্রতিমূর্তি গান্ধীর কাছে খাদি চাদর ছিল স্বনির্ভরতার প্রতীক। কারণ, পরিধেয় এ কাপড় ভারতীয়রা আমদানি করা পণ্য বা ব্রিটিশদের তৈরি পণ্য বয়কট করে স্থানীয়ভাবে তৈরি করতেন। খাদি তৈরির মাধ্যমে ভারতীয়রা প্রমাণ করেন তাঁরা নিজস্ব শিল্প তৈরিতে সক্ষম। তাঁদের উপনিবেশ শাসনব্যবস্থার ওপর নির্ভর করার প্রয়োজন নেই।
গান্ধী তাঁর পরনের খাদিটি সাধারণত নিজেই চরকায় বুনতেন। পরে এ চরকা হয়ে ওঠে দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির প্রতীক।
আজ ভারতের রাজঘাটে বিশ্বনেতারা গলায় চাদর মুড়িয়ে গান্ধীর শেষকৃত্যের স্থান চিহ্নিত উঁচু মার্বেলের সামনে নীরবে সমবেত হন।
নরেন্দ্র মোদি এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে লেখেন, ‘যেহেতু বিভিন্ন রাষ্ট্রের প্রধানেরা একত্রিত হয়েছে, গান্ধীজির কালজয়ী আদর্শ আমাদের সম্প্রীতিপূর্ণ, অংশগ্রহণমূলক ও সমৃদ্ধ বৈশ্বিক ভবিষ্যৎ গঠনের সম্মিলিত উদ্দেশ্যের পথ নির্দেশক হবে।’
ভারতীয় সংস্কৃতিতে গান্ধীর আদর্শ অবিস্মরণীয় ছাপ রেখেছে। প্রত্যেক ভারতীয় মুদ্রায় গান্ধীর ছবি। অসংখ্য ভবন, জাদুঘর, সড়ক ও স্থাপত্য তাঁর নামে নামকরণ করা হয়েছে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে