
ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া লোকসভা নির্বাচন ঘিরে পশ্চিমবঙ্গসহ দেশটির ছয় রাজ্যে নজরদারি জোরদার করেছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন ছয় রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগের কথা জানিয়েছে। এ ছাড়া পুলিশ পর্যবেক্ষকও নিয়োগ করা হয়েছে। নির্বাচন কমিশনের এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।
পশ্চিমবঙ্গ ছাড়া বিহার, ওডিশা, অন্ধ্র প্রদেশ, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রে আপাতত বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। এর মধ্যে চার রাজ্যেই প্রথম দফা, অর্থাৎ ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের ভোট। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে বিশেষ পর্যবেক্ষক হচ্ছেন সাবেক আমলা অলোক সিনহা। আর বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক পুলিশ কর্মকর্তা অনিল কুমার শর্মাকে।
কমিশন বলেছে, পর্যবেক্ষকেরা সংশ্লিষ্ট রাজ্যের কমিশনের মূল অফিসে থাকবেন। সেখান থেকে স্পর্শকাতর এলাকাগুলোয় যাবেন। সামগ্রিকভাবে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করবেন তাঁরা। যেখানে যেদিন ভোট গ্রহণ, সেসব লোকসভা কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাচনী কর্মকর্তাদের কাজে নজরদারির দায়িত্ব এই পর্যবেক্ষকদের।
এ ছাড়া এই পর্যবেক্ষকদের কাজ হবে নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতার অপব্যবহার, অবৈধ টাকা বিতরণ, বিনা মূল্যে কাউকে কোনো উপহার দেওয়া, বিশেষ কোনো প্রতিশ্রুতি দেওয়া, মাদকদ্রব্য বিতরণসহ বিভিন্ন বিষয়ে নজর রাখা।
এদিকে, রাজ্যগুলোর সীমান্তবর্তী এলাকায় বিশেষ নজরদারির পদক্ষেপ নিচ্ছে নিরাপত্তা বাহিনী। এই পদক্ষেপের অংশ হিসেবে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় রাজ্যে নকশালবিরোধী অভিযান চালানো হচ্ছে। অভিযানে মধ্যপ্রদেশে মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা দুই মাওবাদী নিহত হয়েছেন।
মধ্যপ্রদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গত সোমবার রাতে মধ্যপ্রদেশের কোরাঝরির জঙ্গলে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। প্রায় ঘণ্টাখানেক দুই তরফের গুলির লড়াইয়ের পর উদ্ধার হয় দুই মাওবাদীর লাশ। যার একজন ক্রান্তি নামের নারী ও দ্বিতীয় জন শের সিং।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই দুই মাওবাদীর মধ্যে ক্রান্তির বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর ওপর একাধিক হামলার অভিযোগ ছিল। অন্যদিকে গতকাল মঙ্গলবার সকালে ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে চার মাওবাদীর।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৯ ঘণ্টা আগে