
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে আবারও তীব্র হয়ে উঠেছে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ বনাম ‘বাঙালি হেনস্তা’ বিতর্ক। গতকাল শুক্রবার (১৮ জুলাই) পশ্চিমবঙ্গের শিল্পনগরী দুর্গাপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি অভিযোগ করেছেন, ‘তৃণমূল সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে বাংলার সাংস্কৃতিক ও সামাজিক পরিচয় বিপন্ন করেছে।’ তাঁর স্পষ্ট বার্তা, ‘দেশের সংবিধান অনুযায়ী যারা বেআইনি অনুপ্রবেশকারী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলার মানুষ যেভাবে হেনস্তার শিকার হচ্ছেন, সেটা আর বরদাশত করা যাবে না। বাংলায় এখন এমন এক সরকার চলছে, যারা অপরাধীদের আড়াল করছে, আর সাধারণ নাগরিকের কণ্ঠ রোধ করছে।’
শুধু রাজনৈতিক আক্রমণেই থেমে থাকেননি মোদি। দুর্গাপুরে ৫ হাজার ৪০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে তিনি বলেন, ‘তৃণমূল বাংলাকে কর্মহীন করে দিয়েছে। আমরা বাংলাকে আবার শিল্পনগরীতে পরিণত করব।’
আর জি কর হাসপাতালে ধর্ষণকাণ্ড প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আজ বাংলায় হাসপাতালেও মেয়েরা সুরক্ষিত নয়। যারা এই অপরাধ করেছে, তারা তৃণমূলের আশীর্বাদপুষ্ট। বাংলার মানুষকে এই অপশাসনের জবাব দিতেই হবে।’
মোদির মন্তব্যের জবাবে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘বাঙালিদেরই আজ রোহিঙ্গা বলে অপমান করা হচ্ছে। এই বিভাজনের রাজনীতি বাংলার মাটিতে চলবে না।’
২০২৬ সালের ভোটের আগে প্রধান দুই দল ইতিমধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। মোদি যেখানে নিরাপত্তা ও অনুপ্রবেশের ইস্যুকে সামনে রেখেছেন, তৃণমূল সেখানে ‘বাঙালি হেনস্তা’র অভিযোগ তুলে ঘুরে দাঁড়ানোর বার্তা দিল।

জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২২ মিনিট আগে
কুয়েতে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি এফ–১৫ যুদ্ধবিমান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকে বিমানটিকে এফ–১৬ বলেও ধারণা করছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে বিনা উসকানিতে হামলা চালায়। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়। এমনকি ইরান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকেও অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে আক্রমণের কোনো পরিকল্পনাই ছিল না ইরানের। তেহরান আগে যুক্তরাষ্ট্র আক্রমণের পরিকল্পনা করেছিল—গোয়েন্দা তথ্যে এমন কোনো লক্ষণই ছিল না। মার্কিন কংগ্রেসকে এমনটিই জানিয়েছে পেন্টাগন।
২ ঘণ্টা আগে