উত্তর দিল্লির রোহিনীতে আদালতকক্ষের ভেতরে গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুরে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিপক্ষ গ্রুপের হামলায় দিল্লির কুখ্যাত সন্ত্রাসী জিতেন্দ্র গোগী নিহত হয়েছেন। এ ছাড়া দুই হামলাকারীও নিরাপত্তা কর্মীদের গুলিতে নিহত হয়েছেন। জিতেন্দ্র গোগী বেশ কয়েকটি মামলার আসামি। গত বছরের মার্চ থেকে তিনি তিহারের কারাগারে বন্দী ছিলেন। আজ তাঁকে আদালতে হাজির করা হলে প্রতিপক্ষ ‘টিল্লু গ্যাং’ গুলি চালায়। হামলাকারীরা আইনজীবীদের পোশাক পরা ছিল। তাঁরা আইনজীবীদের পোশাক পরে আদালতে শুনানিতে অংশ নেয়। এরপর জিতেন্দ্র গোগীকে লক্ষ্য করে তিনবার গুলি চালানো হয়। নিরাপত্তা কর্মীরা পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই হামলাকারী নিহত হয়। একটি ভিডিওতে আদালতের ভেতর গুলির শব্দ শোনা যায়।
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, আদালতের মতো একটি জায়গায় এমন গোলাগুলির ঘটনা আদালতের নিরাপত্তার বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করেছে।
দিল্লি পুলিশের কমিশনার রাকেশ আস্থানা এনডিটিভিকে বলেন, ‘প্রতিদ্বন্দ্বী গ্রুপের দুজন আদালতে গোগীর ওপর হামলা চালায়। তখন পুলিশও পাল্টা গুলি করে। এতে দুই হামলাকারী নিহত হয়।’
রাকেশ আস্থানা আরও বলেন, ‘পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় মোট তিনজন নিহত হয়েছে। এদের মধ্যে দুই হামলাকারী ও শীর্ষ সন্ত্রাসী গোগী রয়েছে। এই ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাঁদের কাউকে ছাড় দেওয়া হবে না।’
আইনজীবী ললিত কুমার বলেন, 'হামলা চলাকালে বিচারক, আইনজীবীরা আদালতকক্ষে উপস্থিত ছিলেন। আইনজীবীদের পোশাক পড়ে থাকা ওই দুজন হাটতে থাকেন এবং গুলি চালাতে থাকেন।'
জানা গেছে, কয়েক বছর ধরেই টিল্লু গ্যাং ও জিতেন্দ্র গোগী গ্রুপের সংঘর্ষ চলে আসছিল। দু'পক্ষের সংঘর্ষে এ পর্যন্ত কমপক্ষে ২৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৮ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৪ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৪ ঘণ্টা আগে