
ভারতের প্রধান বিরোধীদলীয় নেতা ও লোকসভার এমপি রাহুল গান্ধীর জিভ কেটে ফেলতে পারলে পুরস্কার ঘোষণা করেছেন শিবসেনার এক নেতা। শিবসেনার এই নেতার নাম সঞ্জয় গায়কোয়াড়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের নেতৃত্বাধীন শিবসেনার বিধায়ক তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সংরক্ষণব্যবস্থা বাতিলের পক্ষে মন্তব্য করার কারণে রাহুল গান্ধীর জিভ কাটার জন্য এই পুরস্কার ঘোষণা করেন সঞ্জয় গায়কোয়াড়। পুরস্কারের পরিমাণ ১১ লাখ রুপি বা বাংলাদেশি প্রায় ১৫ লাখ টাকা)। তবে এই মন্তব্যকে সমর্থন করেন না বলে জানান মহারাষ্ট্রের বিজেপি প্রেসিডেন্ট চন্দ্রশেখর বেভানকুল।
গতকাল সোমবার শিবসেনার বিধায়ক সঞ্জয় গায়কোয়াড় বলেন, ‘দেশের বাইরে থাকার সময় রাহুল গান্ধী ভারতের সংরক্ষণব্যবস্থা বাতিল করতে চেয়েছিলেন। এর মাধ্যমেই আসলে কংগ্রেসের মুখোশ উন্মোচিত হয়েছে।’
সঞ্জয় গায়কোয়াড় আরও বলেন, ‘রাহুল গান্ধী কিছুদিন আগে আমেরিকা যান। সে সময় তিনি ভারতের সংরক্ষণব্যবস্থা নিয়ে মন্তব্য করেন। এতে মনে হচ্ছে, তিনি এই ব্যবস্থার বিরোধিতা করেছেন। এ কারণে আমি এখন ঘোষণা দিচ্ছি, কেউ রাহুলের জিভ কাটতে পারলে তাকে ১১ লাখ রুপি পুরস্কার দেব। গান্ধীর এই মন্তব্য ভারতীয়দের মর্মাহত করেছে। এতে মারাঠাসহ বিভিন্ন গোষ্ঠীকে অবজ্ঞা করা হয়েছে।’
শিবসেনার এই বিধায়ক আরও বলেন, ‘জনসাধারণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন রাহুল গান্ধী। মারাঠা, ধাঙড় ও অন্যান্য অনগ্রসর শ্রেণির মানুষ সংরক্ষণের জন্য লড়াই করছেন। কিন্তু, তার আগেই গান্ধী সংরক্ষণ বিলোপের কথা বলছেন। কংগ্রেস সাংসদ মাঝেমধ্যেই সংবিধান তুলে দেখান এবং মানুষকে মিথ্যা বোঝান যে, বিজেপি সংবিধানকে বদলে দিতে চায়। কিন্তু কংগ্রেস আসলে চায় দেশকে ৪০০ বছর পেছনে ঠেলে দিতে।’

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৮ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৪ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৪ ঘণ্টা আগে