
পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে এক নতুন যুগের সূচনা হলো। কয়েক দশকের বাম ও তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী।
আজ শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহাসিক পটপরিবর্তন সম্পন্ন হলো। শুভেন্দুর সঙ্গেই এদিন শপথ নিয়েছেন তাঁর মন্ত্রিসভার আরও পাঁচ সদস্য।
৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষিত হওয়ার পর থেকেই একটিই প্রশ্ন পশ্চিমবঙ্গ রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছিল—কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী? ২০৭টি আসন পেয়ে বিজেপি ম্যাজিক ফিগার পার করার পর গতকাল শুক্রবার শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করা হয়। অমিত শাহ এদিন জানান, মুখ্যমন্ত্রী হিসেবে কেবল শুভেন্দুর নামেই আটটি প্রস্তাব এসেছিল এবং সর্বসম্মতিক্রমে তাঁকে এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মোদির দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, এক ‘ভূমিপুত্র’ এবং বাংলা মাধ্যমে পড়াশোনা করা নেতাই আজ বাংলার সিংহাসনে বসলেন।
যদিও কে কোন দপ্তরের দায়িত্ব সামলাবেন, তা নিয়ে এখনই কোনো ঘোষণা করা হয়নি। তবে মন্ত্রিসভার প্রথম দফায় উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল এবং দক্ষিণবঙ্গের প্রতিনিধিত্বের ভারসাম্য লক্ষ্য করা গেছে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় নেতৃত্বের শীর্ষ সারির নেতারা। ভবানীপুর ও নন্দীগ্রাম—দুই কেন্দ্র থেকেই জয়ী হওয়া শুভেন্দু অধিকারীর জন্য এই শপথ গ্রহণ ছিল এক ব্যক্তিগত ও রাজনৈতিক জয়ের আনন্দ। ময়দানজুড়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান এবং শঙ্খধ্বনির মাঝে নতুন মন্ত্রিসভাকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী মোদি।
দীর্ঘ জল্পনা আর রাজনৈতিক লড়াইয়ের পর বিজেপি এখন ক্ষমতায়। অমিত শাহের ভাষায়, ‘এটি বাংলার মানুষের জয়।’ এখন দেখার বিষয়, দপ্তর বণ্টনের পর এই নতুন মন্ত্রিসভা বাংলার উন্নয়ন এবং মানুষের প্রত্যাশা পূরণে কতটা সফল হয়।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে