কৃষকদের উৎপাদিত শস্যের ন্যূনতম সহায়ক মূল্য দিতে হবে। এই দাবিতে সংযুক্ত কৃষক মোর্চার ব্যানারে ভারতীয় কৃষকেরা দিল্লিতে স্থানীয় সময় আজ সোমবার মিলিত হন ‘মহাপঞ্চায়েত’ কর্মসূচিতে। পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশসহ দেশটির বিভিন্ন রাজ্যের কয়েক হাজার কৃষক এদিন দিল্লির যন্তর–মন্তরে দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভে শামিল হন। এই গণজমায়েতের ফলে দিল্লি–নয়ডা সীমান্তে অবস্থিত ইউপি গেটের কাছে বিশাল যানজটের সৃষ্টি হয়।
জমায়েত হওয়া কৃষকেরা দাবি তোলেন, গত বছর অক্টোবরে উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলের আশিস কর্তৃক গাড়িচাপা দিয়ে আন্দোলনকারীদের হত্যার ঘটনায় তাঁকে কড়া শাস্তি দিতে হবে। কৃষক বিক্ষোভের কারণে গোটা দিল্লিকে ব্যাপক নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়।
এর আগে, গত রোববার কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েতকে দিল্লি প্রবেশের আগেই আটক করে স্থানীয় পুলিশ। রাকেশের টিকায়েতের দাবি, ‘শেষ নিশ্বাস পর্যন্ত আন্দোলন চলবে। কৃষকেরা কিছুতেই সরকারের সামনে মাথা নোয়াবে না।’ সরকার আন্দোলন দমাতে সহিংস পন্থার আশ্রয় নিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘মোদি সরকার বেকার, যুবক, কৃষক ও শ্রমিকদের ওপর অত্যাচার ও নিপীড়ন চালাচ্ছে। অধিকার আদায়ের জন্য দীর্ঘ সংগ্রামের জন্য প্রস্তুত হতে হবে।’
উল্লেখ্য, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের তিনটি কৃষি আইনের প্রতিবাদে ভারতে কৃষক আন্দোলন নতুন করে দানা বেঁধেছিল। কৃষক আন্দোলনের জেরে গত বছরের নভেম্বরে তিনটি কৃষি আইনই প্রত্যাহার করতে বাধ্য হয় ভারত সরকার। সেসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘নতুন কৃষি আইনের সুফল তাঁরা কৃষকদের কাছে ঠিকমতো ব্যাখ্যা করতে ব্যর্থ হওয়াতেই আইন তিনটি প্রত্যাহৃত করতে বাধ্য হয় সরকার।’

ইরানিরা তুরস্কের ‘ক্যাপিকয়’ সীমান্ত গেট দিয়ে প্রবেশ করতে শুরু করেন। নাম প্রকাশে অনিচ্ছুক তেহরান থেকে আসা এক ব্যক্তি বলেন, ‘তেহরানের পরিস্থিতি ইতিমধ্যেই কঠিন। বোমা হামলা হচ্ছে। সবাই ভীত।’ তিনি জানান, তাঁর স্ত্রী ও সন্তানেরা বর্তমানে তুরস্কেই রয়েছেন।
২ মিনিট আগে
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪-এর তথ্যমতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর এ পর্যন্ত ১৫টি যুদ্ধবিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। স্পেনের রোটা অ্যান্ড মোরন সামরিক ঘাঁটিটি স্পেনের সার্বভৌমত্ব বজায়...
৫ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তেহরানের প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছে চীন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে বেইজিং একে ‘জঙ্গলের আইন’-এর সঙ্গে তুলনা করেছে।
১৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ইরান অভিযান ‘অন্তহীন কোনো যুদ্ধ’ নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ভবিষ্যতে ইরানে মার্কিন স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি তিনি। আজ সোমবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
১ ঘণ্টা আগে