
ভারতের রাজনীতিতে আবারও সামনে এল সোনিয়া গান্ধীর নাগরিকত্ব বিতর্ক। বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়ে যখন রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, ঠিক তখন কংগ্রেসের সাবেক সভাপতির বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। মামলার মূল অভিযোগ হলো, দেশের নাগরিক হওয়ার আগেই তাঁর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল।
বিকাশ ত্রিপাঠী নামের এক ব্যক্তি আদালতে অভিযোগ করেছেন, সোনিয়া গান্ধী ১৯৮৩ সালে ভারতের নাগরিকত্ব লাভ করেন। অথচ এরও আগে ১৯৮০ সালে তাঁর নাম ভোটার তালিকায় উঠেছিল। যদিও ১৯৮২ সালে সে নাম বাদ দেওয়া হয়। কিন্তু ১৯৮৩ সালে নাগরিকত্ব পাওয়ার পর আবার তাঁর নাম যোগ করা হয়। আবেদনকারী প্রশ্ন তুলেছেন, নাগরিকত্ব না থাকা সত্ত্বেও কীভাবে তাঁর নাম ভোটার তালিকায় নথিভুক্ত হয়েছিল এবং কোন নথির ভিত্তিতে এ ঘটনা ঘটেছিল?
বিজেপি এ মামলাকে হাতিয়ার করে কংগ্রেসের ওপর নতুন করে আক্রমণ শুরু করেছে। তাদের দাবি, এ ঘটনা প্রমাণ করে, কংগ্রেসের অভ্যন্তরীণ অনিয়ম ও গরমিল দীর্ঘদিনের। কংগ্রেস অবশ্য এর পাল্টা জবাব দিয়েছে, এটিকে রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয় বলে অভিহিত করেছে। তাদের মতে, মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান সংকট ও কৃষি সমস্যা থেকে সাধারণ মানুষের মনোযোগ সরাতে বিজেপি পুরোনো ইস্যুকে নতুন করে সামনে নিয়ে এসেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সোনিয়া গান্ধীর নাগরিকত্ব নিয়ে এর আগেও বহুবার রাজনীতির ময়দানে বিতর্ক হয়েছে, কিন্তু বাস্তবে তা কখনোই কংগ্রেস নেতৃত্বের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করতে পারেনি। তবে নির্বাচনের ঠিক আগে এ মামলা সামনে আসায় বিজেপি কংগ্রেসকে নতুন করে চাপে ফেলতে চাচ্ছে। ভারতের বৃহত্তম বিরোধী দলের একজন নেত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার এ কৌশল রাজনৈতিক সংস্কৃতির একটি দিককে আরও স্পষ্ট করছে, যেখানে ব্যক্তির জন্ম, নথি ও জীবনই রাজনৈতিক হাতিয়ার হয়ে ওঠে।

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ মিনিট আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৩ মিনিট আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
৩৫ মিনিট আগে
কুয়েতে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি এফ–১৫ যুদ্ধবিমান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকে বিমানটিকে এফ–১৬ বলেও ধারণা করছেন।
১ ঘণ্টা আগে