ভারতের ক্ষমতাসীন বিজেপির বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া দেশটির ৯টি রাজ্যের ১৩ বিধানসভা আসনের উপনির্বাচনে ভূমিধস জয়ের পথে আছে। এরই মধ্যে ইন্ডিয়ার জোটের কংগ্রেস ও শরিকেরা ১৩ আসনের মধ্যে ৮টি আসনে জয়লাভ করেছে এবং দুটি আসনে এগিয়ে আছে। বাকি মাত্র দুটি আসনে জয় পেয়েছে বিজেপি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ইন্ডিয়া জোটের অংশীদার কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম এই ১৩টি আসনে প্রার্থী দিয়েছিল। গত বুধবার পাঞ্জাব, হিমাচল, উত্তরাখন্ড, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, বিহার ও তামিলনাড়ুর ১৩টি আসনে বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ হয়। যার গণনা হলো আজ শনিবার।
পাঞ্জাবে আম আদমি পার্টির প্রার্থী মহিন্দর ভগত জলন্ধর পশ্চিম আসনে ২৩ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন। পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা আসনে জিতেছেন, এই রাজ্যে বিজেপি পেয়েছেন মাত্র দুটি। হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর দেরা আসন থেকে নির্বাচনে জিতেছেন। রাজ্যের নালাগড় আসনে এগিয়ে কংগ্রেস তবে হামিরপুরে বিজেপির আশিস শর্মা এগিয়ে আছেন।
তামিলনাড়ুর বিক্রভান্দি বিধানসভা আসনে ৫৮ হাজার ৭৮৫ ভোটে এগিয়ে আছেন আন্নিয়ুর সিভা। উত্তরাখণ্ডে কংগ্রেস প্রার্থীরা বদ্রিনাথ ও মঙ্গলৌর উভয় আসনেই এগিয়ে আছেন। অন্যদিকে মধ্যপ্রদেশে, অমরওয়ার আসনে এগিয়ে রয়েছেন বিজেপির কমলেশ প্রতাপ শাহি। বিহারে জেডি (ইউ)—এর কালাধর প্রসাদ মণ্ডল রূপাউলি আসনে স্বতন্ত্র প্রার্থীর পেছনে রয়েছে।
এই উপনির্বাচনগুলো ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর প্রথম। মে-জুন মাসে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ২৪০টি আসনে জয়লাভ করে। তবে দলটি একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭২টি আসনের চেয়ে ৩২টি আসন কম পেয়েছিল। তবে বিজেপির এনডিএ অবশ্য মোট ২৯৩টি আসন পেয়েছে এবং কংগ্রেসে নেতৃত্বে ইন্ডিয়া জোট ২৩২টি আসন পেয়েছে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৭ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১২ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১২ ঘণ্টা আগে