ভারতের পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক কর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই বিজেপি কর্মীর মৃত্যুর বিষয়ে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) তদন্তের আহ্বান জানিয়েছেন। অর্জুন চৌরাশিয়া নামের ওই বিজেপি কর্মীকে একটি বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
বিজেপির পশ্চিমবঙ্গ ইউনিটের যুব শাখার সদস্য অর্জুন চৌরাশিয়ার মরদেহ উত্তর কলকাতায় তাঁর বাড়ির কাছের একটি পরিত্যক্ত ভবনে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শহর সফরের সময়ই এই ঘটনা ঘটল। অর্জুন চৌরাশিয়ার মৃত্যু বর্তমানে পশ্চিমবঙ্গের আলোচিত ঘটনায় পরিণত হয়েছে। এই হত্যাকাণ্ডের পেছনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একে অপরকে অভিযুক্ত করছে। শুক্রবার অমিত শাহকে স্বাগত জানাতে পরিকল্পিত এক বাইক র্যালির নেতৃত্ব দেওয়ার কথা ছিল।
বিজেপির বেঙ্গল ইউনিট এক টুইট বার্তায় বলেছে, ‘২৭ বছর বয়েসি অর্জুন চৌরাশিয়াকে উত্তর কলকাতায় নৃশংসভাবে জবাই করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। প্রতিপক্ষ রাজনৈতিক কর্মীদের এই ক্রমাগত হত্যা পশ্চিমবঙ্গে গণতন্ত্রের পতনকেই সামনে আনে। গত বছরে ৫৭ জন বিজেপি কর্মীকে হত্যা করা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের হাতে গণতন্ত্র বিধ্বস্ত হয়েছে।’
পশ্চিমবঙ্গ সফররত অমিত শাহ আজ বিকেলে অর্জুন চৌরাশিয়ার বাড়িতে যাবেন।
পশ্চিমবঙ্গ বিজেপির জ্যেষ্ঠ নেতা রাহুল সিনহা বলেছেন, ‘অমিত শাহের সফরের কারণেই তৃণমূলের শীর্ষ নেতাদের নির্দেশে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। অর্জুন চৌরাশিয়াকে বরাবরের মতোই তৃণমূল স্টাইলে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া দিয়েছিল। এই ঘটনার সঙ্গে শুধু নিম্নস্তরের তৃণমূল নেতারাই জড়িত নয়, শীর্ষ নেতারাও জড়িত।’
অভিযোগ অস্বীকার করে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেছেন, ‘আমাদের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। পুলিশ বিষয়টি তদন্ত করুক।’

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে