
ভারতের মিজোরাম রাজ্যে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনাদের দেশে ফিরিয়ে নিতে এসেছিল জান্তাবাহিনীর একটি পরিবহন বিমান। কিন্তু দুর্ঘটনাবশত বিমানটি মিজোরামের লেংপুই বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়েছে। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, তা এখনো জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সাধারণভাবে সমতল হলেও লেংপুই বিমানবন্দর এলাকার আবহাওয়া সব সময়ই বিপজ্জনক অবস্থায় থাকে। যার ফলে, গতকাল সোমবার মিয়ানমারের জান্তাবাহিনীর শানজি ওয়াই-৮ মডেলের বিমানটি লেংপুই বিমানবন্দরে অবতরণকালে রানওয়ে থেকে ছিটকে যায় এবং বিমানটির ফিউজিলাজ বা মূল কাঠামো দুই অংশে ভেঙে যায়।
ভারতের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন আধাসামরিক বাহিনী আসাম রাইফেলস গত সোমবার জানিয়েছিল, গত সপ্তাহে মোট ২৭৬ জন জান্তা সেনা মিজোরামে প্রবেশ করে। তাদের মধ্যে গত সোমবার ১৮৪ জনকে ফেরত পাঠানো হয়। বাকিদের ফিরিয়ে নিতেই এসেছিল জান্তাবাহিনীর শানজি ওয়াই-৮ মডেলের বিমানটি। কিন্তু অবতরণকালে দুর্ঘটনা ঘটায় বিষয়টি আপাতত স্থগিত আছে।
আসাম রাইফেলস আরও জানিয়েছে, গত ১৭ জানুয়ারি মিজোরামের লংলাই জেলা সীমান্ত পেরিয়ে প্রবেশ করে জান্তা সেনারা এবং আসাম রাইফেলসের সহায়তা চায়। জেলাটি বাংলাদেশ-ভারত-মিয়ানমার তিন দেশের সীমান্তের খুবই কাছে। মূলত রাখাইন রাজ্যে বিদ্রোহীরা ব্যাপক আক্রমণ শানানোর ফলে নিজেদের অবস্থান ছেড়ে পালিয়ে যায় জান্তা সেনারা।
পরে আসাম রাইফেলসের তত্ত্বাবধানেই রাখা হয় মিয়ানমার থেকে পালিয়ে আসা সেনাদের। জান্তা সরকারের সঙ্গে কথা বলে ভারত মিয়ানমারের সেনাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে। কিন্তু দুর্ঘটনার কারণে সেই প্রক্রিয়া এখনো শেষ হয়নি। আসাম রাইফেলস জানিয়েছে, ভারতে থেকে যাওয়া বাকি ৯২ জন জান্তা সেনাকে আজ মঙ্গলবারই ফেরত পাঠানো হবে মিয়ানমারে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪১ মিনিট আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৭ ঘণ্টা আগে