বিভিন্ন দেশে সাইবার অপরাধের জালে ফেঁসে যাওয়া ৫৪০ ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। শুরু হয়েছে তাঁদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া। গতকাল সোমবার উদ্ধার হওয়া ২৮৩ জনকে নিয়ে ভারত পৌঁছেছে ভারতীয় বিমানবাহিনীর একটি উড়োজাহাজ। আজ মঙ্গলবার আরও একটি ফ্লাইট পৌঁছানোর কথা রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত ৪২ জন তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের বাসিন্দা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উচ্চ বেতনে চাকরির প্রলোভনে বিদেশে পাড়ি জমিয়েছিলেন তাঁরা। পরে ভাগ্যের ফেরে থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস এবং মিয়ানমারে সাইবার প্রতারণার স্ক্যাম সেন্টারে বিক্রি করে দেওয়া হয় তাঁদের। সেসব স্ক্যাম সেন্টারে অবর্ণনীয় নির্যাতনের মুখে তাঁরা বাধ্য হয়েছেন সাইবার অপরাধে জড়াতে। পরে, মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে উদ্ধার করা হয় তাঁদের।
ভারতীয় দূতাবাস মিয়ানমার ও থাইল্যান্ড কর্তৃপক্ষের সহযোগিতায় তাঁদের দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়। উদ্ধারকৃতদের প্রথমে থাইল্যান্ডের মায়ে সট শহরে আনা হয়, সেখান থেকে আকাশপথে দিল্লিতে পাঠানো হচ্ছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার গোল্ডেন ট্রায়াঙ্গেল অঞ্চল (থাইল্যান্ড, লাওস ও মিয়ানমার) সাইবার অপরাধের অন্যতম হটস্পটে পরিণত হয়েছে।
সম্প্রতি, থাইল্যান্ডে নিখোঁজ হন ওয়াং জিং নামের চীনা এক অভিনেতা। নানাভাবে তাঁকে খোঁজার পরও যখন সন্ধান মিলছিল না, তখন বাধ্য হয়ে তাঁর প্রেমিকা সামাজিক মাধ্যমে এ বিষয়ে একটি পোস্ট করেন। মুহূর্তে সেটি ভাইরাল হয়ে যায়। শুরু হয় তোলপাড়। বেইজিংয়ের চাপে নড়েচড়ে বসে থাই প্রশাসন। আর তারপরই সামনে আসে মিয়ানমারের এই অন্ধকার জগৎ।
বিদেশে চাকরির জন্য যাওয়ার আগে সেখানকার ভারতীয় মিশন, রিক্রুটিং এজেন্ট ও সংশ্লিষ্ট কোম্পানির মাধ্যমে চাকরির প্রস্তাব যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে ভারত সরকার। গত বছরের ডিসেম্বরে হায়দরাবাদ থেকে এক এজেন্টকে গ্রেপ্তার করা হয়, যিনি ভারতীয় যুবকদের এই ধরনের প্রতারণায় জড়িত ছিলেন।

জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২৩ মিনিট আগে
কুয়েতে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি এফ–১৫ যুদ্ধবিমান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকে বিমানটিকে এফ–১৬ বলেও ধারণা করছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে বিনা উসকানিতে হামলা চালায়। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়। এমনকি ইরান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকেও অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে আক্রমণের কোনো পরিকল্পনাই ছিল না ইরানের। তেহরান আগে যুক্তরাষ্ট্র আক্রমণের পরিকল্পনা করেছিল—গোয়েন্দা তথ্যে এমন কোনো লক্ষণই ছিল না। মার্কিন কংগ্রেসকে এমনটিই জানিয়েছে পেন্টাগন।
২ ঘণ্টা আগে