বিহারে বিজেপির সঙ্গে জোট ভেঙে বিরোধীদের সঙ্গে জোট গড়ে নতুন সরকার গঠন করেছিলেন নিতীশ কুমার। তখন থেকেই বিজেপি বিরোধী শিবির থেকে প্রধানমন্ত্রীত্বের লড়াইয়ে অনেকেই তাঁর নাম ভাবছিলেন। তবে বিহারের মুখ্যমন্ত্রী ও জনতা দল ইউনাইটেডে নেতা নিতীশ কুমারের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ধাক্কা খেল মণিপুরে। সেখানে তাঁর দলের ৬ বিধায়কের মধ্যে ৫ জনই যোগ দিয়েছেন বিজেপিতে।
অরুণাচলেও জেডিইউ–এর ৭ বিধায়ক বিজেপিতে আগেই যোগ দিয়েছিলেন। বিহারের বাইরে নিজেদের শক্তিবৃদ্ধির বদলে শক্তি কমছে জেডিইউ–এর। ভারতের উত্তর পূর্বাঞ্চলের বেশির ভাগ রাজ্যই অবশ্য দলবদলের জন্য সুপরিচিত। কিন্তু বিহারে দলের শীর্ষ বৈঠকের আগে মণিপুরের ঘটনা কিছুটা হলেও হতাশ করেছে জেডিইউ–এর নেতাদের। যেন, বিহারের প্রতিশোধ মণিপুরে নিয়ে নিল বিজেপি।
বিহারে বিজেপির সঙ্গে ত্যাগ করার পর থেকেই মণিপুরে জেডিইউ–এর ভূমিকা নিয়ে চর্চা শুরু হয়েছিল। নিতীশ কুমারের দল মণিপুরেও বিজেপি জোট বেরিয়ে আসবে এমন সম্ভাবনার কথাই বলেছিলেন দলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু তার আগেই দলের এক মুসলিম বিধায়কসহ ৫ জন যোগ দিলেন বিজেপিতে। মণিপুর বিধানসভার স্পিকার সত্যব্রত সিং শনিবার তাঁদের দলবদলকে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেন।
তবে জেডিইউ বিধায়ক আবদুল নাসির অবশ্য জানিয়েছেন, তিনি দলত্যাগ করছেন না। জেডিইউ বিজেপির সঙ্গে ত্যাগ করার আগেই অবশ্য উত্তর পূর্বাঞ্চলের আরেক রাজ্য অরুণাচল প্রদেশের ৭ বিধায়কের ৬ জন বিজেপিতে যোগ দিয়েছিলেন। দলত্যাগের পর অপরজনও বিজেপিতে চলে যান। এই পরিস্থিতিতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে শনিবার দলের কার্যকরী কমিটির বৈঠকে বসেন নিতীশ কুমার। সেখানে স্লোগান ওঠে, ‘দেশ কা নেতা ক্যায়সা হো, নিতীশ কুমার জ্যায়সা হো।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তি চুক্তিটি গত সপ্তাহান্তেই (রোববার) ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৪ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৫ ঘণ্টা আগে