
ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি ও জেডিএসের (ভারতীয় জনতা দল-সেক্যুলার) বহিষ্কৃত নেতা প্রজ্বল রেভান্নাকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বেঙ্গালুরুর বিশেষ আদালত। একই সঙ্গে আদালত তাঁকে ১০ লাখ রুপি জরিমানা দেওয়ারও নির্দেশ দিয়েছেন। আজ শনিবার বিচারক সন্তোষ গজানম ভাট এই রায় ঘোষণা করেন।
হাসান জেলার একটি খামারবাড়িতে পরিচারিকাকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ, যৌন হেনস্তা, হুমকিসহ নানা অভিযোগের ভিত্তিতে এই সাজা ঘোষণা হয়েছে। গতকাল শুক্রবার তাঁকে দোষী সাব্যস্ত করেছিলেন আদালত। এরপর শনিবার শুনানিতে সাজা ঘোষণা হয়। তদন্তে উঠে আসে, নির্যাতনের সময়ের ছবি ও ভিডিও তুলে ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখতে বাধ্য করা হয়েছিল নির্যাতিতাকে।
এই মামলার কেন্দ্রে উঠে এসেছিল একটি পেনড্রাইভ, যা লোকসভা ভোটের মাত্র ছয় দিন আগে সামনে আসে। সেই পেনড্রাইভে রেভান্নার যৌন হেনস্তার একাধিক ভিডিও ছিল বলে অভিযোগ। এর মধ্যে একটি ভিডিও ভাইরাল হতেই তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।
রায়ের আগে আদালতে নিজেকে নির্দোষ দাবি করে রেভান্না বলেন, ‘আমার একটাই দোষ—আমি রাজনীতিতে খুব দ্রুত উন্নতি করছিলাম। আমাকে ফাঁসানো হয়েছে। একটা মহিলাও (নির্যাতিতা) স্বেচ্ছায় অভিযোগ করতে আসেননি, তাঁদের দিয়ে জোর করে অভিযোগ করানো হয়েছে।’ আদালতের কাছে কম শাস্তির আবেদনও জানান তিনি।
তবে আদালত তাঁর আবেদন গ্রহণ করেননি। চার্জশিট, তথ্যপ্রমাণ, ভিডিও ফুটেজ—সব মিলিয়ে বিচারক মনে করেন, প্রজ্বল রেভান্না অপরাধী এবং সমাজের জন্য ভয়ংকর বার্তা দিচ্ছেন। তাই তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ লাখ রুপি জরিমানা দেওয়ার নির্দেশ দেন।
এই রায় রাজ্য রাজনীতিতে বড়সড় আলোড়ন তৈরি করেছে। প্রশ্ন উঠছে, রাজনৈতিক প্রভাবশালী পরিবারের ছত্রচ্ছায়ায় দীর্ঘদিন ধরে এমন অপরাধ কীভাবে চাপা পড়ে ছিল? পাশাপাশি সমাজে বার্তা যাচ্ছে—অপরাধী যত বড়ই হোক, আইনের হাত থেকে কেউই রেহাই পায় না।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে