ভারতের নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনকে (ইভিএম) ‘ব্ল্যাক বক্স’ হিসেবে আখ্যা দিয়েছেন কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধী। তিনি দাবি করেছেন, এটি এমন একটি ভোট পদ্ধতি যার কারচুপি যাচাইয়ের উপায় নেই কারও। ইভিএমের ব্যবহার ভারতের নির্বাচন পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করেছে বলেও উল্লেখ করেছেন তিনি।
ইভিএম নিয়ে ইলন মাস্কের একটি মতামত শেয়ার করে রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতের ইভিএম পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন রাহুল গান্ধী। গত শনিবার এক্স মাধ্যমেই এক টুইটে ইভিএম নিয়ে ইলন মাস্ক লিখেছিলেন—ইলেকট্রনিক ভোটিং মেশিনকে আমাদের বাদ দেওয়া উচিত। কারণ মানুষ কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এটি হ্যাক হওয়ার অনেক বেশি ঝুঁকি থাকে।
মাস্কের সেই দাবিকে সমর্থন করে নিজের ওয়ালে এটিকে শেয়ার করেন রাহুল গান্ধী। পাশাপাশি তিনি ভারতের নির্বাচনে ইভিএম ব্যবহারের প্রসঙ্গ টানেন। কংগ্রেস নেতা মত দেন, প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা না থাকলে গণতন্ত্র একটি প্রতারণায় পরিণত হয়।
ইলন মাস্কের মত ছাড়াও সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত খবরও টুইটে জুড়ে দেন রাহুল। ওই খবরে দাবি করা হয়েছে, মুম্বাইয়ের উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি আসনে মাত্র ৪৮ ভোটে জয় পাওয়া একজন শিবসেনা প্রার্থীর আত্মীয়ের মোবাইল ফোন দিয়ে ইভিএমে প্রবেশ করা যায়।
এদিকে মাস্কের সেই দাবির বিরোধিতা করে কড়া বার্তা দিয়েছেন ভারতের সাবেক আইটি মন্ত্রী তথা বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর। মাস্কের ইভিএম নিয়ে পোস্টের জবাবে চন্দ্রশেখর তাঁকে এ বিষয়ে ভারতের কাছ থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে