
অপারেশন সিঁদুরের সময় ভারত অন্তত ৫টি পাকিস্তানি যুদ্ধবিমান এবং একটি বড় এয়ারক্র্যাফ্ট ভূপাতিত করেছে বলে দাবি করেছেন ভারতীয় বিমানবাহিনীর প্রধান এ পি সিং। আজ শনিবার বেঙ্গালুরুতে ১৬তম এয়ার চিফ মার্শাল এলএম কাত্রে লেকচারে ভাষণ দেওয়ার সময় এ দাবি করেন তিনি।
ভারতের সাফল্য তুলে ধরে এ পি সিং বলেন, রাশিয়ার তৈরি উড়োজাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র এ-৪০০ দিয়ে পাকিস্তানি যুদ্ধবিমানগুলোকে ভূপাতিত করা হয়েছে।
এ পি সিংকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়, ‘...আমাদের অন্তত পাঁচটি নিশ্চিত যুদ্ধবিমান ধ্বংস করার রেকর্ড আছে এবং একটি বড় উড়োজাহাজ। এ ছাড়া, প্রায় ৩০০ কিলোমিটার দূর থেকে একটি ইএলআইএনটি বা এইডব্লিউঅ্যান্ডসি উড়োজাহাজ ধ্বংস করা হয়েছে।’
এ পি সিং আরও বলেন, পাকিস্তানের ‘শাহবাজ জ্যাকবাবাদ বিমানঘাঁটি—যা দেশটির প্রধান বিমানঘাঁটিগুলোর একটি—আক্রান্ত হয়েছিল। সেখানে একটি এফ-১৬ যুদ্ধবিমানের হ্যাঙ্গার ছিল। হ্যাঙ্গারের অর্ধেকটা ধ্বংস হয়ে গেছে। আমি নিশ্চিত যে ভেতরে কিছু যুদ্ধবিমান ছিল, যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।’
এ পি সিং দাবি করেন, ‘আমরা অন্তত দুটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, যেমন মুরিদকে এবং চাকলালাতে আঘাত হানতে পেরেছি। অন্তত ছয়টি রাডার আমরা ধ্বংস করেছি।’
অপারেশন সিঁদুরের সময় মুরিদকেতে লস্কর-ই-তাইয়েবা সদর দপ্তরে হামলার আগে ও পরের ছবি দেখিয়ে বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং বলেন, ‘এটি গোষ্ঠীটির শীর্ষ নেতাদের আবাসিক এলাকা। এগুলো ছিল তাদের অফিস ভবন, যেখানে তারা সভা করার জন্য জড়ো হতো। যেহেতু স্থানটি নাগালের মধ্যে ছিল, তাই আমরা আমাদের পাঠানো অস্ত্রগুলো থেকেই ভিডিও পেতে সক্ষম হয়েছিলাম...।’
এ পি সিং বলেন, ‘আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অসাধারণ কাজ করেছে। সম্প্রতি আমরা যে এস-৪০০ ব্যবস্থা কিনেছিলাম, তা গেম-চেঞ্জার হিসেবে প্রমাণিত হয়েছে। এই ব্যবস্থার পাল্লা এতটাই বেশি যে, তাদের যুদ্ধবিমানগুলোর একটিও তারা সেই অর্থে ব্যবহার করতে পারেনি। কারণ তারা এই প্রতিরক্ষা ব্যবস্থায় প্রবেশ করতে পারেনি...।’
সিং বলেন, ‘সাফল্যের প্রধান কারণ ছিল রাজনৈতিক সদিচ্ছা। আমাদের খুব স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল। আমাদের ওপর কোনো বাধা আরোপ করা হয়নি...যদি কোনো সীমাবদ্ধতা থেকে থাকে, তা ছিল স্ব-আরোপিত...আমরাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে কতটা আক্রমণ করতে হবে...আমাদের পরিকল্পনা ও বাস্তবায়নের পূর্ণ স্বাধীনতা ছিল। আমাদের আক্রমণগুলো পরিমিত ছিল। কারণ, আমরা এই বিষয়ে পরিণত থাকতে চেয়েছিলাম...তিন বাহিনীর মধ্যে একটি সমন্বয় ছিল...সিডিএস (Chief of Defence Staff)-এর পদটি সত্যিকারের পার্থক্য গড়ে দিয়েছে। তিনি আমাদের সবাইকে একত্র করার জন্য ছিলেন...জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও সমস্ত সংস্থাকে একত্র করার ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করেছেন...।’
সিং দাবি করেন, ‘এটি ছিল একটি উচ্চ-প্রযুক্তির যুদ্ধ। ৮০ থেকে ৯০ ঘণ্টার মধ্যে আমরা এত বেশি ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছিলাম যে, তাদের কাছে এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে—যদি তারা চালিয়ে যায়, তাহলে তাদের আরও বেশি মূল্য দিতে হবে। তাই তারা এগিয়ে আসে এবং আমাদের ডিজিএমও (Director General of Military Operations)-কে একটি বার্তা পাঠায় যে তারা কথা বলতে চায়। আমাদের পক্ষ থেকে এটি গৃহীত হয়েছিল।’
আরও খবর পড়ুন:

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৫ মিনিট আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২৭ মিনিট আগে
কুয়েতে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি এফ–১৫ যুদ্ধবিমান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকে বিমানটিকে এফ–১৬ বলেও ধারণা করছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে বিনা উসকানিতে হামলা চালায়। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়। এমনকি ইরান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকেও অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল।
২ ঘণ্টা আগে