তবে কী ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত বাহিনী নরেন্দ্র মোদির নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ? এ প্রশ্ন নিয়ে সরগরম ভারতীয় রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী হেলিকপ্টারের আশপাশে বেশ কিছু কালো বেলুন উড়তে দেখা যাওয়ার পর এই প্রশ্ন আরও শক্তভাবে উঠেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার হেলিকপ্টার যোগে ভারতের অন্ধ্র প্রদেশের বিজয়বাড়ায় গিয়েছিলেন। তাঁর পরিদর্শনস্থলে বিক্ষোভ করছিলেন কংগ্রেসের নেতা–কর্মীরা। পরে, পরিদর্শন শেষে মোদি যখন আবারও হেলিকপ্টারে করে ফিরে যাচ্ছিলেন তখনই ঘটে বিপত্তি।
এনডিটিভি প্রকাশিত এক ভিডিও থেকে দেখা গেছে, নরেন্দ্র মোদির হেলিকপ্টার যখন উড্ডয়ন করছিল তখন হেলিকপ্টারের আশপাশে বেশ কয়েকটি কালো বেলুন উড়তে দেখা যায়।
বিজেপির পক্ষ থেকে এই ঘটনার জন্য কংগ্রেস কর্মীদের দায়ী করা হয়।
উল্লেখ্য, মোদিকে বহনকারী হেলিকপ্টার যখন উড্ডয়ন করছিল বিমানবন্দর থেকে তখন বিমানবন্দরের পাশেই কংগ্রেসের নেতা–কর্মীরা বিক্ষোভ করছিল। এ সময় তারা, কালো বেলুন, বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড বহন করছিলেন। তাঁরা মোদিকে উদ্দেশ্য করে তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৯ ঘণ্টা আগে