
লেবাননে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় ‘বিপুলসংখ্যক বেসামরিক মানুষের প্রাণহানি’র ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে ভারত। নয়াদিল্লির পক্ষ থেকে এই পরিস্থিতিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে অভিহিত করা হয়েছে এবং আন্তর্জাতিক আইন মেনে চলার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। তবে বিবৃতিতে তারা ইসরায়েলের নাম উল্লেখ করেনি।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে জানিয়েছেন, লেবাননের বর্তমান পরিস্থিতি এবং সংঘাতের গতিপ্রকৃতি ভারতকে গভীরভাবে ভাবিয়ে তুলছে। তিনি বলেন, ‘লেবাননের শান্তি ও নিরাপত্তার সঙ্গে ভারতের গভীর স্বার্থ জড়িত। সেখানে চলমান ঘটনাপ্রবাহ অত্যন্ত উদ্বেগজনক।’
ভারতের এই উদ্বেগের পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হলো জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী। লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে ভারতের একটি বড় সৈন্যদল নিয়োজিত রয়েছে। ফলে সেখানে সংঘাত বৃদ্ধি পেলে ভারতীয় সেনাদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।
জয়সওয়াল জোর দিয়ে বলেন, প্রতিটি রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন করা এবং আন্তর্জাতিক আইন যথাযথভাবে মেনে চলা বর্তমানে অপরিহার্য।
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা যখন তুঙ্গে, তখন লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের এই জোরালো অভিযান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ভারত ঐতিহ্যগতভাবে এই অঞ্চলে ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখে। তবে বেসামরিক মানুষের মৃত্যু এবং শান্তিরক্ষী বাহিনীর সম্ভাব্য ঝুঁকির প্রশ্নে ভারত এবার সরাসরি সরব হয়েছে।
বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, পরিস্থিতির আরও অবনতি রোধ করতে সংঘাতরত পক্ষগুলোকে ধৈর্য ধরতে হবে এবং আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর গত বুধবার ইসরায়েলের ভয়াবহ হামলায় লেবাননের বৈরুতে শতাধিক মানুষ নিহত এবং সহস্রাধিক আহত হয়েছেন। পরবর্তীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হিজবুল্লাহকে নিরস্ত্র করার শর্তে লেবাননের সঙ্গে আলোচনায় রাজি হয়েছেন। ইসরায়েলের এই হত্যাযজ্ঞের নিন্দা জানিয়েছে ইউরোপসহ বিশ্বের প্রভাবশালী দেশগুলো।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে