মদপানে অস্বীকৃতি জানানোয় এক যুবককে ছাদ থেকে ফেলে দিয়েছেন তাঁরই বন্ধুরা। এমন ঘটনাই ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লক্ষ্ণৌতে। স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ওই যুবককে তাঁর নিজ বাড়ির ছাদ থেকেই ফেলে দেন বন্ধুরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশ রাজ্যের লক্ষ্ণৌয়ের রূপপুর খাদরা এলাকায়। ঠিক কবে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি পুলিশ। তবে রণজিৎ সিং নামের ওই যুবককে ছাদ থেকে ফেলে দেওয়ার ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরমে ভাইরাল হয়েছে।
পুলিশের ভাষ্য, রণজিৎ সিং নামের ওই যুবকের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তাঁর চার বন্ধু। একপর্যায়ে তাঁরা সবাই মিলে রণজিতের বাড়ির ছাদে আড্ডা দিতে শুরু করেন। সেখানেই মদপানের বিষয় নিয়ে বন্ধুদের সঙ্গে মতবিরোধ হয় রণজিতের। পরে বন্ধুরা তাঁকে ছাঁদ থেকে পাশের রাস্তায় ফেলে দেন। এতে আহত হন রণজিৎ। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন।
রণজিতের বাড়ির বিপরীত পাশে লাগানো একটি সিসিটিভি ক্যামেরায় তাঁকে ছাদ থেকে ফেলে দেওয়ার ভিডিওটি ধরা পড়ে। ভিডিও থেকে দেখা গেছে, একজন রণজিৎকে ছাদ থেকে ফেলে দিচ্ছেন। অপর তিনজন নিচে রাস্তায় দাঁড়িয়ে আছেন। বিষয়টি ফেলে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। রাস্তায় পড়ে যাওয়ার পর বাকি তিন বন্ধু মিলে রণজিৎকে মারধর করতে থাকেন।
পরে স্থানীয়রা দেখতে পেয়ে রণজিৎকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। আঘাত গুরুতর না হওয়ায় রণজিৎ বর্তমানে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ছাড়া পেয়ে নিজ বাড়িতে বিশ্রাম নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এ বিষয়ে অধিকতর জানতে তদন্ত চলমান। এরই মধ্যে অভিযুক্ত চারজনের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর একজন পলাতক। পুলিশ জানিয়েছে, পলাতক একজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
১৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তি চুক্তিটি গত সপ্তাহান্তেই (রোববার) ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
২৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে