পৃথিবীর হিসেবে ১৪ দিন পর চাঁদের দক্ষিণ মেরুতে নতুন দিন শুরু হয়েছে। এ অবস্থায় ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো দাবি করেছে, তারা চাঁদের দক্ষিণ মেরুতে অবস্থান করা চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। যদিও এখন পর্যন্ত এ দুটি যন্ত্রের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার ২০ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে সূর্যোদয় হয়েছে। পৃথিবীর হিসেবে এর আগের টানা ১৪ দিন রাত ছিল সেখানে। দীর্ঘ এই রাত অতিক্রম করতে ১৪ দিনের জন্য স্লিপ মুডে ছিল চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান।
নতুন দিন শুরু হওয়া এবার তাদের ঘুম ভাঙার সময় এসেছে। সূর্যের আলোয় আবার সক্রিয় হবে যন্ত্র দুটির সৌর প্যানেল। আর সক্রিয় হলেই তারা ইসরোর বিজ্ঞানীদের ডাকে সাড়া দেবে।
ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর হিসেবে টানা ১৪ দিনের দীর্ঘ রাত পাড়ি দিতে তারাই যন্ত্র দুটির ব্যাটারি নিষ্ক্রিয় করে ঘুম পাড়িয়ে রেখেছিলেন। ঘুম পাড়ানোর এই প্রক্রিয়াকে ‘হাইবারনেশন’ বলে।
বিজ্ঞানীরা আরও জানান, চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুতে নামার পর থেকেই বিক্রম ও রোভার বেশ ভালোভাবেই কাজ করেছে। যান্ত্রিক কোনো গোলমাল হয়নি।
ঘুম পাড়ানোর আগে যন্ত্র দুটির গতিবিধি, অনুসন্ধান এবং তাদের তোলা বিভিন্ন ছবির নিয়মিত আপডেট দিয়েছে ইসরো। সংস্থাটি দাবি করেছে, ঘুম পাড়ানোর আগে যান দুটি তাদের সব অ্যাসাইনমেন্ট সম্পন্ন করেছে।
ইসরোর বিজ্ঞানীদের দাবি অনুযায়ী, শিগগিরই ঘুম ভাঙবে বিক্রম ও প্রজ্ঞানের। এ বিষয়ে তাঁরা চাঁদের পাঠানো চীনের চ্যাঙ্গি-৪ ল্যান্ডার ও ইউটু-২ রোভারের উদাহরণ টানেন। চাঁদের মাটিতে ওই যান দুটি বেশ কয়েকবার দীর্ঘ ঘুমে গেছে এবং দিন শুরু হলে ঘুম ভেঙেছে।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২১ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪১ মিনিট আগে
লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১২ ঘণ্টা আগে