
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব ও ঐতিহাসিক বিজয়ের পথে বিজেপি। দলের এই জয়কে ‘স্মরণীয়’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে’। তিনি রাজ্যের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সুশাসনের রাজনীতিকে বেছে নিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, ‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে! ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এটি মানুষের শক্তির জয় এবং বিজেপির সুশাসনের রাজনীতির বিজয়। আমি পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের কাছে মাথা নত করছি।’
বিজেপি কর্মীদের সংগ্রামের প্রশংসা করে প্রধানমন্ত্রী আরও লেখেন, ‘এই জনসমর্থন বিজেপির ওপর জনগণের আস্থার প্রতিফলন। আমি রাজ্যবাসীকে আশ্বস্ত করছি, পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে আমাদের দল সর্বাত্মক প্রচেষ্টা করবে। আমরা এমন একটি সরকার গড়ব, যা সমাজের সব স্তরের মানুষের জন্য সমান সুযোগ ও মর্যাদার নিশ্চয়তা দেবে।’
আরেকটি পোস্টে মোদি বলেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপির এই রেকর্ড জয় অগণিত সমর্থকের প্রজন্মের পর প্রজন্মের প্রচেষ্টা ও সংগ্রাম ছাড়া সম্ভব ছিল না। আমি তাঁদের সবাইকে স্যালুট জানাই। বছরের পর বছর ধরে তাঁরা কঠোর পরিশ্রম করেছেন এবং প্রতিকূলতা জয় করে আমাদের উন্নয়নের এজেন্ডা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন।’
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে এখনো ভোট গণনা চলছে। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি এখন পর্যন্ত মোট ২০৪টি আসনে এগিয়ে আছে। এর মধ্যে দলটি ৪৮টি আসনে জয়ী হয়েছে এবং ১৫৬টি আসনে তাদের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এখন পর্যন্ত মোট ৮৩টি আসনে এগিয়ে আছে। এর মধ্যে তারা ২১টি আসনে জয়ী হয়েছে এবং ৬২টি আসনে এগিয়ে রয়েছে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের হার ছিল অভূতপূর্ব। প্রধান নির্বাচন কর্মকর্তার তথ্য অনুযায়ী, গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত প্রথম ধাপে ৯২.৮ শতাংশ এবং ২৯ এপ্রিল অনুষ্ঠিত দ্বিতীয় ধাপে ৯১.৪৭ শতাংশ ভোট পড়েছে। স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গে এটিই সর্বোচ্চ ভোটদানের হার।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৬ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১২ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১২ ঘণ্টা আগে