ঢাকা: করোনাভাইরাসের ভারতীয় ধরন ‘ডেল্টা’ বিশ্বব্যাপী প্রভাবশালী হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) শীর্ষ বিজ্ঞানী সৌম্য স্বামীনাথান। গতকাল শুক্রবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
ব্রিটেনে ইতিমধ্যে ব্যাপকসংখ্যক ডেল্টায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী মস্কোসহ দেশের বিভিন্ন এলাকায় সম্প্রতি যারা করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হচ্ছেন, তাদের বেশিরভাগই ডেল্টায় আক্রান্ত।
এ নিয়ে সংবাদ সম্মেলনে স্বামীনাথান বলেন, প্রচলিত সার্স-কোভ-২ (করোনাভাইরাস) এবং তার প্রধান চারটি ধরনের মধ্যে বর্তমানে সবচেয়ে এগিয়ে আছে ডেল্টা। বিশ্বজুড়ে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ইতিমধ্যে ডেল্টায় আক্রান্ত হয়েছেন।
এদিকে, সংবাদ সম্মেলনে জার্মান বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি করোনার টিকা ডব্লিউএইচওর নির্ধারিত মান ও শর্ত পূরণ না করতে পারায় হতাশা প্রকাশ করেন সৌম্য স্বামীনাথান। কোম্পানিটি টিকার অনুমোদনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আবেদন করেছিল।
এ নিয়ে সৌম্য স্বামীনাথান বলেন, কিউরভ্যাকের মেডিকেল ট্রায়ালের ফল ভালো ছিল, কিন্তু ডব্লিউএইচওর নির্ধারিত মানে পৌঁছাতে না পারায় টিকাটির অনুমোদন দেওয়া যায়নি। আমরা আশা করি, ভবিষ্যতে এই টিকাটি ডব্লিউএইচওর নির্ধারিত মানে পৌছানোর শর্তগুলো পূরণ করতে পারবে।’
বিশ্বের বিভিন্ন দেশে এ পর্যন্ত মূল করোনাভাইরাসের ৪টি প্রধান ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এগুলো হচ্ছে ব্রিটেন ধরন, ব্রাজিলীয় ধরন, দক্ষিণ আফ্রিকা ধরন ও ভারতীয় ধরন।
সম্প্রতি ডব্লিউএইচও এই ধরনগুলোর নামকরণ করেছে গ্রীক বর্ণমালার ক্রমানুসারে। সেই অনুযায়ী, ব্রিটেন ধরনের নাম আলফা, ব্রাজিলীয় ধরনের নাম বেটা, দক্ষিণ আফ্রিকা ধরনের নাম গ্যামা ও ভারতীয় ধরনের নাম ডেল্টা দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে