
১৪ মাসের দাম্পত্যজীবন শেষে বিবাহবিচ্ছেদের জন্য এক নারী স্বামীর কাছ থেকে ৫ কোটি রুপি খোরপোশ দাবি করায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। বিচারপতি জেবি পারদিওয়ালার নেতৃত্বাধীন বেঞ্চ ওই নারীকে সতর্ক করে বলেছেন, যদি তিনি ৫ কোটি রুপি খোরপোশের দাবিতে অনড় থাকেন, তাহলে আদালত তাঁর বিরুদ্ধে ‘খুব কঠোর আদেশ’ জারি করতে পারেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, ওই নারীর স্বামী আমাজনের একজন প্রকৌশলী হিসেবে কাজ করেন। তিনি স্ত্রীকে বিচ্ছেদ বাবদ ৩৫ লাখ রুপি দিতে চেয়েছিলেন, কিন্তু তাঁর স্ত্রী দাবি করেছেন ৫ কোটি রুপি। তবে ওই নারীর আইনজীবী বলেন, মধ্যস্থতা কেন্দ্রে ৫ কোটি রুপি থেকে খোরপোশের পরিমাণ কমানো হয়েছে।
বিচারপতি পারদিওয়ালা ওই নারীর স্বামীর আইনজীবীর উদ্দেশে বলেন, ‘আপনি যদি তাঁকে আবার ফিরিয়ে আনেন, তাহলে বড় ভুল করবেন। আপনি তাঁকে রাখতে পারবেন না। তাঁর স্বপ্ন অনেক বড়।’
আদালত ৫ কোটি রুপির এই দাবিকে অযৌক্তিক বলে উল্লেখ করেন। আদালত জানান, এমন অবস্থান নিলে ওই নারীর বিরুদ্ধে প্রতিকূল আদেশ আসতে পারে। বিবাহবিচ্ছেদের একটি মামলার শুনানির সময় গত বৃহস্পতিবার আদালত এসব মন্তব্য করেন।
সুপ্রিম কোর্ট ওই দম্পতিকে আরও আলোচনার জন্য সুপ্রিম কোর্টের মধ্যস্থতা কেন্দ্রে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন এবং স্ত্রীকে ৫ কোটি রুপি খোরপোশের দাবি থেকে সরে আসার জন্য সতর্ক করেছেন।
বিচারপতি পারদিওয়ালা বলেন, ‘আমরা উভয় পক্ষকে মীমাংসার জন্য সুপ্রিম কোর্টের মধ্যস্থতা কেন্দ্রে ফিরে যাওয়ার নির্দেশ দিচ্ছি। আমাদের জানানো হয়েছে যে, স্ত্রী বিবাহবিচ্ছেদের জন্য ৫ কোটি রুপি দাবি করেছেন। অথচ তাঁদের দাম্পত্যজীবন মাত্র এক বছর এক মাসের।’
বিচারপতি আরও বলেন, ‘যদি স্ত্রীর এ ধরনের অবস্থান থাকে, তাহলে আমাদের এমন কিছু আদেশ দিতে হতে পারে, যা তাঁর পছন্দ নাও হতে পারে। আমরা আশা করি, স্ত্রী যুক্তিসংগত দাবি পেশ করে এই মামলার দ্রুত নিষ্পত্তি করবেন।’
শীর্ষ আদালত উভয় পক্ষকে ৫ অক্টোবর সুপ্রিম কোর্টের মধ্যস্থতা কেন্দ্রে হাজির হওয়ার জন্য বলেছেন। মধ্যস্থতার প্রতিবেদন জমা দেওয়ার পর আবারও এই মামলার শুনানি হবে।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে