
ভারতের তারকা নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও সুরকার পলাশ মুচ্ছলের বহুল প্রতীক্ষিত বিয়ে হঠাৎ করে স্থগিত করা হয়েছে। বিয়ের সব প্রস্তুতি যখন শেষ পর্যায়ে, তখনই স্মৃতি মান্ধানার বাবা শ্রীনিবাস মান্ধানা হৃদ্রোগে আক্রান্ত হন। এরপরই বিয়ে স্থগিতের সিদ্ধান্ত নেয় পরিবার। স্মৃতির সহকারী তুহিন মিশ্র এ তথ্য নিশ্চিত করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পরপরই শ্রীনিবাস মান্ধানাকে দ্রুত সাংলির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে জরুরি চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। পরিবার ও ঘনিষ্ঠ সূত্র জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্মৃতি মান্ধানা ও তাঁর পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যান।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত শ্রীনিবাস মান্ধানার অবস্থা স্থিতিশীল, তবে তিনি চিকিৎসকের বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন। পরিস্থিতির এই সামান্য উন্নতি পরিবারকে কিছুটা স্বস্তি দিয়েছে।
বিয়ের আয়োজনকারীরা ইতিমধ্যে মিডিয়াকে জানিয়েছেন, আজকের নির্ধারিত অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ঠিক কবে থেকে বিয়ের আনুষ্ঠানিকতা আবার শুরু হবে, তা এখনো নিশ্চিত নয়।
সামদোলের মাণ্ডানা ফার্ম হাউসে বিয়ের আয়োজন করা হয়েছিল, সেখানে সাজসজ্জা অপসারণের কাজও শুরু হয়েছে বলে জানা গেছে।
স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছল—উভয় পরিবারের পক্ষ থেকেই অনুরোধ করা হয়েছে, তারা যেন এই কঠিন সময়ে শ্রীনিবাস মান্ধানার চিকিৎসা ও সুস্থতার দিকে মনোযোগ দিতে পারেন। তাই গণমাধ্যম ও ভক্তদের প্রতি পরিবারের অনুরোধ—গোপনীয়তা বজায় রাখা হোক।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে