
উড়িষ্যার পুরীতে রথযাত্রায় পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ৫০ জন। আজ রোববার ভোররাত সাড়ে চারটার দিকে শ্রীজগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ গুন্ডিচা মন্দিরে পৌঁছাতেই এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন— প্রেমাকান্ত মোহান্তি (৭০), প্রভাতী দাস ও বাসন্তী সাহু। তিনজনই খুরদা জেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের মতে, রথযাত্রা উপলক্ষে হাজার হাজার ভক্ত সেখানে ভিড় জমিয়েছিলেন। রথের কাছাকাছি যাওয়ার হুড়োহুড়িতে অনেকে মাটিতে পড়ে যান। তখন আতঙ্কিত হয়ে ভক্তরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। মুহূর্তে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা।
আহতদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় পুরী জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুরীর জেলাশাসক সিদ্ধার্থ শঙ্কর স্বয়েন জানিয়েছেন, ‘অতিরিক্ত ভিড়ের কারণে এ ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
তবে স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, যথাযথ নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের প্রস্তুতির অভাবেই এই দুর্ঘটনা।
ঘটনার পর থেকেই প্রশাসন ও পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও উৎসবের আনন্দে নেমে এসেছে বিষাদের ছায়া।
প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ঘটনাটিকে ‘ভয়াবহ বিশৃঙ্খলা’ বলে মন্তব্য করেছেন এবং সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৮ ঘণ্টা আগে