
আদানি গ্রুপের বিরুদ্ধে মার্কিন অভিযোগ নিয়ে আলোচনাকে কেন্দ্র করে ভারতের সংসদের নিম্নকক্ষ টানা দ্বিতীয় দিনের জন্য স্থগিত করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দেশটির সংসদে আদানির ঘুষ-কাণ্ড নিয়ে বাগ্বিতণ্ডার সৃষ্টি হলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে মার্কিন কর্তৃপক্ষ গৌতম আদানি, তাঁর ভাতিজা ও আদানি গ্রিনের নির্বাহী পরিচালক সাগর আদানি এবং ব্যবস্থাপনা পরিচালক বিনীত এস জৈনকে ঘুষ ও বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগে অভিযুক্ত করে। অভিযোগে বলা হয়, ভারতে বিদ্যুৎ সরবরাহ চুক্তি পেতে আদানি গ্রুপ ২৬ কোটি ৫০ লাখ ডলার ঘুষ দিয়েছে।
তবে আদানি গ্রুপ এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে এবং ‘সম্ভাব্য সব আইনগত পদক্ষেপ নেওয়ার’ প্রতিশ্রুতি দিয়েছে।
সংসদে বিরোধী দল কংগ্রেস দাবি করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দল বিজেপি আদানির বিরুদ্ধে তদন্ত আটকে দিয়ে তাঁকে রক্ষার চেষ্টা করছে।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী সংসদ থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন, ‘গৌতম আদানিকে গ্রেপ্তার করা উচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে আদানির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। কিন্তু আমাদের সরকার তাঁকে রক্ষা করতে চাইছে।’
তবে রাহুল গান্ধীর এমন অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির মুখপাত্র গোপাল কৃষ্ণ আগরওয়াল বলেন, ‘আদানিকে রক্ষা করার কোনো কারণ নেই। আইন তাঁর নিজস্ব গতিতে চলবে।’
বুধবার আদানি গ্রিন এনার্জি কর্তৃপক্ষ জানায়, গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) শুধু আইন লঙ্ঘনের অভিযোগ করেছে। এর ফলে আদানি গ্রুপের জরিমানা হবে। দুর্নীতি ও ঘুষের অভিযোগে অভিযুক্ত করা হয়নি।
মার্কিন অভিযোগের পর আদানি গ্রুপের বিভিন্ন শেয়ারের ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত দরপতন হয়। বিশেষ করে আদানি এন্টারপ্রাইজেস, আদানি গ্রিন এনার্জি ও আদানি পাওয়ারের শেয়ারগুলো বড় ধরনের পতনের মুখোমুখি হয়। এক দিনে প্রায় ১ হাজার ২৩০ কোটি ডলারের মূলধন হারায় প্রতিষ্ঠানটি।
তবে বুধবার প্রায় ৯০০ কোটি ডলার পুনরুদ্ধার করেছে আদানি গোষ্ঠীর তালিকাভুক্ত ১০টি কোম্পানি।
এদিকে মার্কিন অভিযোগের পর ফরাসি তেল কোম্পানি টোটাল এনার্জিস জানিয়েছে, তারা আদানি গ্রুপে আর কোনো বিনিয়োগ করবে না। এই প্রতিষ্ঠান আদানি গ্রিনের ২০ শতাংশ অংশীদার ছিল।
এ ছাড়া কেনিয়া আদানি গ্রুপের সঙ্গে ২০ কোটি ডলারের একটি চুক্তি বাতিল করেছে। এই চুক্তি হলে আদানি গ্রুপ কেনিয়ার প্রধান বিমানবন্দরের নিয়ন্ত্রণ পেত।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে