
বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের উপমুখ্যমন্ত্রী, এনসিপির প্রধান অজিত পাওয়ার। মুম্বাই থেকে বারামতী যাওয়ার পথে তাঁকে বহনকারী উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় অজিত পাওয়ারের পাশাপাশি দুই পাইলট এবং তাঁর ব্যক্তিগত নিরাপত্তাকর্মীসহ মোট পাঁচজন প্রাণ হারিয়েছেন।
এনডিটিভির খবরে বলা হয়েছে, আজ বুধবার সকাল ৮টা নাগাদ মুম্বাই থেকে একটি ছোট উড়োজাহাজে করে বারামতীর উদ্দেশে রওনা হয়েছিলেন অজিত পাওয়ার। আকাশপথের এক ঘণ্টার যাত্রা শেষে বারামতী বিমানবন্দরে অবতরণের ঠিক আগমুহূর্তে উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে। সামনেই স্থানীয় নির্বাচন, আর সেই প্রচারের উদ্দেশ্যে আজ বারামতীতে পাওয়ারের চারটি গুরুত্বপূর্ণ জনসভা করার কথা ছিল।
দুর্ঘটনাস্থলের বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা গেছে, উড়োজাহাজের ধ্বংসাবশেষ থেকে দাউ দাউ করে আগুন ও ধোঁয়া বেরোচ্ছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহত ব্যক্তিদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কাউকেই বাঁচানো সম্ভব হয়নি।
ডাইরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশনের (ডিজিসিএ) পক্ষ থেকে জানানো হয়েছে, উড়োজাহাজে থাকা পাঁচজন আরোহীর কেউই বেঁচে নেই। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। এই ঘটনায় মহারাষ্ট্র তথা ভারতের রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এই অপূরণীয় ক্ষতিতে শোক প্রকাশ করেছেন।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৮ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৩ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৪ ঘণ্টা আগে