
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ও ব্যবসায়ী রবার্ট ভদ্রর ছেলে রাইহান ভদ্র তাঁর দীর্ঘদিনের বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছেন। একান্ত পারিবারিক এই আয়োজনের কিছু ছবি শেয়ার করে দম্পতি নিজেই এই খবরটি জানিয়েছেন, যেখানে কেবল ঘনিষ্ঠ আত্মীয়রাই উপস্থিত ছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানাচ্ছে, রণথম্বোরে এক পারিবারিক অনুষ্ঠানে এই বাগদান সম্পন্ন হয়। প্রথম যে ছবিটি প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে রাতের সেই উদ্যাপনে রাইহান ও আভিভা পাশাপাশি দাঁড়িয়ে। পরনে তাঁদের ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক। রাইহানের পরনে ছিল গাঢ় রঙের শেরওয়ানি, আর আভিভা বেছে নিয়েছিলেন কারুকাজ করা শাড়ি।
অন্য একটি ছবিতে এই যুগলকে শৈশববেলার স্মৃতি মনে করিয়ে দিতে দেখা যায়, সেখানেও তাঁরা প্রথাগত পোশাকে সজ্জিত। রাইহানের পরনে ছিল সাদা রঙের কুর্তা-পায়জামা এবং আভিভা পরেছিলেন সরষে-হলুদ রঙের স্যুট।
সূত্র জানিয়েছে, ২৫ বছর বয়সী রাইহান গত সপ্তাহে দুই পরিবারের উপস্থিতিতে আভিভাকে বিয়ের প্রস্তাব দেন এবং তিনি তাতে সম্মতি জানান। তাঁরা গত প্রায় সাত বছর ধরে সম্পর্কের মধ্যে রয়েছেন। আগামী কয়েক মাসের মধ্যেই তাঁদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
আভিভা বেগ দিল্লির একটি অভিজাত পরিবারের সন্তান। তাঁর বাবা ইমরান বেগ একজন ব্যবসায়ী এবং মা নন্দিতা বেগ একজন ইন্টেরিয়র ডিজাইনার। নন্দিতা প্রিয়াঙ্কা গান্ধীর দীর্ঘদিনের বন্ধু হিসেবে পরিচিত এবং তিনি কংগ্রেসের সদর দপ্তর ইন্দিরা ভবনের অভ্যন্তরীণ সাজসজ্জার কাজও করেছেন। সাধারণত, উপমহাদেশে বেগ পারিবারিক উপাধিটি মুসলমানদের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
আভিভা দিল্লির মডার্ন স্কুলে পড়াশোনা করার পর ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি থেকে মিডিয়া কমিউনিকেশন ও জার্নালিজমে উচ্চশিক্ষা গ্রহণ করেন। তিনি নিজেও একজন ইন্টেরিয়র ডিজাইনার, আলোকচিত্রী এবং প্রযোজক। রাইহান ভদ্র দেরাদুনের দ্য দুন স্কুলে পড়াশোনা করেছেন। তাঁর দাদা রাজীব গান্ধী এবং মামা রাহুল গান্ধীও একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়েছেন। পরবর্তীতে তিনি লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (সোয়াস) থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন।
পেশায় একজন ভিজ্যুয়াল আর্টিস্ট রাইহানের কাজের পরিধি বন্যপ্রাণী, সড়ক ও বাণিজ্যিক ফটোগ্রাফি পর্যন্ত বিস্তৃত। তাঁর কাজ মুম্বাইভিত্তিক সমসাময়িক আর্ট গ্যালারি ‘আপ্রে আর্ট হাউসে’ প্রদর্শিত হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস। শনিবার এক বিবৃতিতে দলটি এই হামলাকে ‘যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া পরিচালিত হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে স্পষ্ট ভাষায় এর বিরোধিতা করেছে।
৬ ঘণ্টা আগে
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের তুলনামূলকভাবে বড় ও গুরুত্বপূর্ণ কয়েকটি নৌযান সম্পূর্ণভাবে ধ্বংস করেছে এবং সাগরে ডুবিয়ে দিয়েছে। তিনি আরও দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের নৌবাহিনীর সদরদপ্তরও অনেকাংশে ধ্বংস করে দিয়েছে।
৭ ঘণ্টা আগে
গত রাতে মার্কিন বি-২ স্টিলথ বোমারু বিমানগুলো ২ হাজার পাউন্ড ওজনের শক্তিশালী বোমা নিয়ে ইরানের সুরক্ষিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। আমেরিকার সংকল্প নিয়ে কোনো জাতিরই সন্দেহ করা উচিত নয়।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার জেরে উপসাগরীয় অঞ্চলে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে