
সম্প্রতি এক ভিডিওতে ভারতের দীর্ঘ পথের ট্রেনযাত্রাকে ‘মানসিকভাবে ভেঙে পড়ার’ মতো অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন ফরাসি ইউটিউবার ভিক্টর ব্লাহো। তিনি বিদেশি পর্যটকদের পরামর্শ দিয়েছেন, পর্যাপ্ত প্রস্তুতি বা ভালো বাজেট না থাকলে ভারতের দীর্ঘ দূরত্বের ট্রেনভ্রমণ এড়িয়ে চলা উচিত।
৪৩ মিনিটের ভিডিওতে ব্লাহো বলেন, ‘এই ৪৬ ঘণ্টার বাজেট যাত্রা আমাকে গুঁড়িয়ে দিয়েছে।’ তিনি মুম্বাই থেকে ২৫ ঘণ্টায় বারাণসী, সেখান থেকে ১৫ ঘণ্টায় আগ্রা এবং এরপর দিল্লি পর্যন্ত ট্রেনযাত্রা করেন।
ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতা নিয়ে তিনি লিখেছেন, ‘এই যাত্রায় আমি একধরনের হতাশা এবং পাগলামির সীমায় পৌঁছে গিয়েছিলাম।’
তিনি বলেন, ‘যাদের বাজেট আছে, তারা যেন সর্বোচ্চ শ্রেণির টিকিট কাটেন। আমি আবার এলে সরাসরি মহারাজা এক্সপ্রেসে চড়ব, না হলে কিছুই না।’
ব্লাহো তাঁর ভিডিওতে সাধারণ, স্লিপার ও এসি দ্বিতীয় শ্রেণির মতো বিভিন্ন শ্রেণির ট্রেন অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। যাত্রার একপর্যায়ে দেখা যায়, তিনি এসি বগিতে খাবার কিনছেন এবং বিক্রেতাকে দাম রেখে বাকি টাকা ফেরত দিতে বলছেন। কিন্তু বিক্রেতা টাকা নিয়েই চলে যান।
ব্লাহো জানান, তিনি ১৫০ টাকার খাবারে ২০০ টাকা দিয়েছিলেন।
ট্রেনের নিচু শ্রেণিগুলোতে পরিচ্ছন্নতার অভাব ও অতিরিক্ত ভিড়ের কথা তুলে ধরে তিনি বলেন, ‘এটা খুব, খুবই নোংরা। আর দুর্গন্ধ—আমি মুখ ঢেকে রাখতে বাধ্য হয়েছি।’
এদিকে স্লিপার ক্লাসে বাথরুমে যাওয়ার সময় ব্লাহো দেখেন, তাঁর সিট দখল করে নিয়েছেন দুই নারী। আর ওই টয়লেটের ফ্লাশে পানি ছিল না বলেও জানান তিনি।
ভিডিওতে আরও দেখা যায়, ট্রেনের ভেতর খাবারের উচ্ছিষ্ট ছড়ানো, একটি ইঁদুর ছুটে বেড়াচ্ছে ট্রেনের কামরায়, আর একটি তেলাপোকা ব্লাহোর সিটের পাশে হেঁটে যাচ্ছে।
এক যাত্রীর সঙ্গে মজার এক মুহূর্তও ধরা পড়ে ক্যামেরায়, ব্যক্তিটি প্রথমে ব্লাহোকে তাঁর প্রেমিকার সঙ্গে ভিডিও কলে যুক্ত করেন, পরে জানান তাঁর একজন প্রেমিকা আছে মুম্বাইয়ে, আরেকজন দিল্লিতে!
ভারতের রেল ব্যবস্থা সাধারণত সাশ্রয়ী ও বিস্তৃত নেটওয়ার্কের জন্য প্রশংসিত হলেও সময়মতো চলাচল ও পরিচ্ছন্নতার অভাবের জন্য প্রায়ই সমালোচিত হয়। ব্লাহোর ভিডিওর পর সামাজিক মাধ্যমে আবারও আলোচনায় এসেছে, ভারতীয় রেলের পরিচ্ছন্নতা, শ্রেণিভেদ এবং বিদেশি পর্যটকদের অভিজ্ঞতা।
ভিডিওটি ইতিমধ্যে হাজার হাজার ভিউ পেয়েছে এবং প্রতিক্রিয়া মিশ্র। কেউ কেউ ব্লাহোর সততার প্রশংসা করছেন, আবার কেউ কেউ ভারতের রেলব্যবস্থা রক্ষায় পাল্টা যুক্তি দিচ্ছেন।
একজন মন্তব্য করেছেন, ‘আপনি প্যারিসের বার্সি সেন বাসস্টেশনের ওয়েটিং রুম আর টয়লেট দেখিয়ে একটা ভিডিও করুন। তারপর ভারতীয় মেট্রোর সঙ্গে প্যারিসের মেট্রোর তুলনা করুন। দেখবেন নিজেই ফিরে যেতে চাইবেন না।’
আরেকজন মন্তব্য করেন, ‘ভারতে স্লিপার ক্লাস ট্রেন যাত্রা দুর্বল হৃদয়ের মানুষের জন্য নয়। আপনি তো ফরাসি!’

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে