
উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা নিয়ে আবার নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস অঞ্চলে বিএসএফ ও রাজ্য পুলিশের যৌথ অভিযানে পাঁচজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজন তদন্তকারীদের জানিয়েছেন, তাঁরা বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় কর্মী এবং রাজনৈতিক নিরাপত্তার খোঁজে ভারতে প্রবেশ করেছেন। বাকি দুজনের মধ্যে একজন দাবি করেছেন, তিনি বিরল প্রজাতির গিরগিটি ধরতে এসেছেন, অপরজন স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি।
তবে বিএসএফের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, এই ধরনের দাবি অনেক সময় বাস্তব নয়, বরং তদন্তপ্রক্রিয়া জটিল করার কৌশল হিসেবে ব্যবহার করা হয়। তিনি জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। সীমান্ত অতিক্রমের ঘটনায় এরই মধ্যে বিজিবিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, সাম্প্রতিক সময়ে এই অংশ দিয়ে সীমান্ত পেরোনোর ঘটনা বেড়েছে। এর মধ্যে অর্থনৈতিক কারণ, অপরাধমূলক উদ্দেশ্য কিংবা অভিযানের শখ—সবই মিলেমিশে থাকে। কিন্তু রাজনৈতিক আশ্রয়ের কথা প্রথমবার এত স্পষ্টভাবে শোনা গেল।
বর্তমানে পাঁচজনই পুলিশি হেফাজতে রয়েছেন এবং তাঁদের আদালতে তোলা হবে বলে প্রশাসন জানিয়েছে। এই ঘটনার পর সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৭ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১২ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১২ ঘণ্টা আগে