
ব্যস্ত রাস্তায় হুডের নিচে থেকে হঠাৎ আফ্রো চুল বের করে নাচা-নাচি করেন জার্মান টিকটকার নোয়েল রবিনসন। নোয়েলের আফ্রো চুলের স্টাইল দেখানোর এই বিশেষ কৌশল, এবং ফ্রি স্টাইল ও হিপ-হপ কোরিওগ্রাফি তাঁকে বিশ্বজুড়ে এনে দিয়েছে জনপ্রিয়তা। তবে এবার এমন কর্মকাণ্ডের জন্য পুলিশের হাতে আটক হতে হয়েছে নোয়েলকে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৩০ জুলাই) রাস্তায় নেচে ভিডিও বানানোর সময় অনুমতি না থাকায় বেঙ্গালুরুতে আটক হয়েছিলেন জনপ্রিয় জার্মান টিকটকার নোয়েল রবিনসন। ভারতের ঐতিহ্যবাহী পোশাক পরে রাস্তায় নেচে ভিডিও ধারণ করার সময় তাঁর চারপাশে বিশাল ভিড় জমে গিয়েছিল। এই বিষয়টি জননিরাপত্তার জন্য উদ্বেগ তৈরি করায় তাঁকে আটক করা হয়েছিল বলে জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রবিনসনকে প্রায় ১৫ মিনিটের জন্য পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে ব্যস্ত রাস্তায় অনুমতি ছাড়া ভিডিও ধারণ করার জন্য তাঁকে জরিমানা করা হয়।
নিজের ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও শেয়ার করেছেন নোয়েল। ভিডিওতে দেখা যায়, একজন পুলিশ অফিসার তাঁকে একটি পুলিশ গাড়িতে তোলার সময় তাঁর মাথা গাড়ির দরজায় লেগে যাচ্ছিল।

অবশ্য নোয়েল রবিনসন পরে ইনস্টাগ্রামে জানান, তিনি নিরাপদে আছেন। তিনি বলেন, ‘এই প্রথম আমাকে পুলিশ স্টেশনে নেওয়া হলো! আমি ভয় পেয়েছিলাম যে, তারা আমাকে জেলে পাঠাবে, কিন্তু ভাগ্যক্রমে সবকিছু ঠিক ছিল। আমি নিরাপদ আছি এবং আমি ভারতকে ভালোবাসি।’
এই অভিজ্ঞতার পরেও রবিনসন তাঁর ভক্তদের আশ্বস্ত করে বলেন, সবকিছু ঠিক আছে। এমন ঘটনা যেকোনো দেশেই ঘটতে পারে। তিনি বলেন, ‘বন্ধুরা, মন খারাপ করো না! এমনটা যেকোনো দেশেই ঘটতে পারে! এটা শুধু ভারতের বিষয় নয়! এমন একটি ছোট ঘটনা ভারতের প্রতি আমার ভালোবাসা কমিয়ে দেবে না।’
উল্লেখ্য, ভারতে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে আরেক জার্মান টিকটকার ইউনেস জারুকেও বেঙ্গালুরুর চার্চ স্ট্রিটে ভিডিও করার সময় আটক করেছিল পুলিশ। তাঁর বিরুদ্দেও একই অভিযোগ আনা হয়েছিল।
নোয়েল রবিনসন একজন জার্মান টিকটক তারকা, কনটেন্ট ক্রিয়েটর এবং নৃত্যশিল্পী। বিশ্বজুড়ে রয়েছে তাঁর বিশাল সংখ্যক ফ্যান-ফলোয়ার রয়েছে। ২০০১ সালে জন্ম নেওয়া রবিনসনের মধ্যে নাইজেরিয়ান শিকড় রয়েছে। তবে তিনি তাঁর জার্মান মায়ের কাছে বড় হয়েছেন। প্রাণবন্ত নাচের ভিডিও, বিশেষ করে হুডের নিচে থেকে তাঁর আফ্রো চুলের স্টাইল দেখানোর বিশেষ কৌশল, এবং ফ্রি স্টাইল ও হিপ-হপ কোরিওগ্রাফির জন্য তিনি বিখ্যাত।
নোয়েল সম্প্রতি বাংলাদেশেও এসেছিলেন। বেশ কয়েকজন শোবিজ তারকা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থানে টিকটক ভিডিও তৈরি করেছেন।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে