ভারতে করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় বিভিন্ন রাজ্যে শিথিল করা হয়েছে লকডাউন। খুলে দেওযা হয়েছে মদের দোকানও। সেই সব দোকানে দেখা গেছে গ্রাহকদের লম্বা লাইন। ভারতের তামিলনাড়ুর মাদুরাইয়ের এমনই এক মদের দোকানে স্থানীয় এক বাসিন্দা অবাক কাণ্ড ঘটিয়েছেন।
ভারতে সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি মদের বোতলকে পূজা করছেন!
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, স্বল্প সময়ের জন্য ২৭টি জেলায় মদের দোকান খোলার অনুমতি দিয়েছে তামিলনাড়ু সরকার। গতবারের মতো এবারও দেখা গেছে ওই সব দোকানে লম্বা লাইন। ‘তামিলনাড়ু স্টেট মার্কেটিং করপোরেশন’-এর মদের দোকানের সামনেও লাইন পড়েছিল। আর সেখানেই হাজির ছিলেন ওই ব্যক্তি।
জানা গেছে, মদের বোতল হাতে পাওয়ার আগে সিঁড়িতে একটি প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন তিনি। কাউন্টারে গিয়ে বোতল কেনার পরই এনে প্রদীপের সামনে পূজা করতে শুরু করেন। তাঁর দেখাদেখি আরও একজন এসে নিজের বোতলটিও সেখানে রেখে ভক্তিভরে প্রণাম করতে থাকেন। পরে বোতল হাতে হাসিমুখে পোজও দেন।
উল্লেখ্য, প্রাচীন গ্রিসে মদের দেবতা ছিলেন বাক্কাস। এই ব্যক্তি ঠিক কাকে আরাধনা করলেন তা অবশ্য জানা যায়নি।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তিচুক্তিটি গতকাল রোববার ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৫ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে