ভারতের আসাম রাজ্যে এক মাসে তিনটি বেসরকারি মাদ্রাসা গুঁড়িয়ে দিয়েছে রাজ্য পুলিশ। মাদ্রাসাগুলো বেআইনিভাবে সরকারি জমিতে গড়ে উঠেছিল বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে জিহাদি কার্যকলাপেরও অভিযোগ রয়েছে এসব মাদ্রাসার বিরুদ্ধে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, জঙ্গি কার্যকলাপের জন্য আসামের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না।
আসাম পুলিশের আইজিপি ভাস্করজ্যোতি মহন্তের অভিযোগ, রাজ্যে আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) এবং আল-কায়েদার জঙ্গিরাও সক্রিয়। মাদ্রাসায় এবিটির বাংলাদেশ থেকে আসা সদস্যদেরও আশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তবে আসাম থেকে নির্বাচিত এআইইউডিএফ দলের এমপি বদরুদ্দিন আজমল দাবি করেন, মাদ্রাসা, মসজিদ ও মুসলিমদের ওপর আক্রমণ বন্ধ করতে হবে। তাঁর মতে, নির্বাচনে হারার ভয়েই বিজেপি এ ধরনের কাজকর্ম করছে। বদরুদ্দিন আজমলের মতে, জিহাদিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ পুলিশের কাজ। কিন্তু বিশেষ কোনো সম্প্রদায়ের বদনাম করার চেষ্টা চলছে। তিনি অবিলম্বে মাদ্রাসাগুলোতে বুলডোজার চালানো বন্ধের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন।
আসামে গত এক মাসে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। ৩৬ জনের বিরুদ্ধেই জিহাদি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্তের অভিযোগ, আল-কায়েদা জঙ্গিরা আসামে জাল বিস্তার করতে চাইছে। কিন্তু পুলিশ কড়া হাতে জিহাদিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।
এর আগে ৪ আগস্ট মরিগাঁওয়ে প্রথম বুলডোজার চালিয়ে মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়া হয়। গত সোম ও বুধবার আরও দুটি মাদ্রাসায় চালানো হয় বুলডোজার। পুলিশের দাবি, প্রতিটি মাদ্রাসা থেকেই প্রচুর আপত্তিজনক কাগজপত্র উদ্ধার হয়েছে। কিন্তু বিরোধীরা বুলডোজার-রাজনীতির তীব্র প্রতিবাদ করছে। কংগ্রেস সাংসদ আবদুল খালেকের দাবি, মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়া বন্ধ করতে হবে।
কংগ্রেসের বিধায়ক আবদুল রশিদ মণ্ডলের মতে, গরু চোর, মুরগি চোরদেরই জিহাদি বলে দেখানো হচ্ছে। এর পাল্টা জবাবে রাজ্যের মন্ত্রী পীযূষ হাজারিকা জিহাদিদের সমর্থনে কথা বললে আইনি ব্যবস্থা গ্রহণের হুমকি দেন। উল্লেখ্য, আসামে সরকারি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগেই বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছেন ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনি। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সী খামেনি নিহত হওয়ার ঘটনায় পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন—এই প্রশ্নটি এখন জরুরি
১৫ মিনিট আগে
লেবানন সরকার দেশজুড়ে হিজবুল্লাহর সমস্ত প্রকার সশস্ত্র তৎপরতা নিষিদ্ধ ঘোষণা করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। আজ সোমবার ইসরায়েল অভিমুখে হিজবুল্লাহর রকেট হামলার পর সরকারের এই কঠোর পদক্ষেপটি এল।
৩২ মিনিট আগে
মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ডেমোক্র্যাট সদস্য বার্নি স্যান্ডার্স অভিযোগ করেছেন, ইসরায়েল ও সৌদি আরবের উসকানিতে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে। এই অভিযোগ তুলে তিনি মার্কিন কর্তৃপক্ষের প্রতি প্রশ্ন রেখেছেন, ‘এই নেতাদের (ইসরায়েল ও সৌদি আরব) দিয়ে আপনি (মার্কিন কর্তৃপক্ষ) ইরানে মুক্তি আনতে চান?’
৩৬ মিনিট আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সেগুলো কীভাবে বিধ্বস্ত হলো এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য তারা দেয়নি।
২ ঘণ্টা আগে