
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বার্ধক্যজনিত নানাবিধ সমস্যায় ভুগছিলেন এই বর্ষীয়ান সাহিত্যিক। গত ডিসেম্বর মাসে বাড়িতে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গিয়েছিল তাঁর। সেই সময়ে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেও দিন পনেরো আগে ফের শারীরিক অবস্থার অবনতি ঘটে। খাওয়াদাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল এবং তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে দীর্ঘ লড়াইয়ের পর আজ দুপুরে জীবনাবসান ঘটে তাঁর।
১৯৩৩ সালের ৭ ডিসেম্বর অবিভক্ত বাংলার (অধুনা বাংলাদেশ) যশোহর জেলায় জন্মগ্রহণ করেন মণিশঙ্কর মুখোপাধ্যায়। তাঁর বাবা আইনজীবী হরিপদ মুখোপাধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই কলকাতায় চলে আসেন। হাওড়ায় বড় হওয়া এবং পড়াশোনার পাশাপাশি সেখানেই তাঁর সাহিত্যচর্চার হাতেখড়ি।
১৯৫৫ সালে তাঁর প্রথম বই ‘কত অজানারে’ প্রকাশিত হওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। তাঁর কালজয়ী উপন্যাস ‘চৌরঙ্গী’ বাংলা সাহিত্যের ইতিহাসে এক অনন্য মাইলফলক। এ ছাড়াও তাঁর কলমে উঠে এসেছে ‘সীমাবদ্ধ’ ও ‘জন অরণ্য’ (যেগুলো নিয়ে পরবর্তীকালে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেছেন)। ‘চরণ ছুঁয়ে যাই’, ‘অচেনা অজানা বিবেকানন্দ’ এবং আরও অসংখ্য গবেষণামূলক ও আত্মজৈবনিক রচনা রয়েছে তাঁর।
শংকরের প্রয়াণ সংবাদ ছড়িয়ে পড়তেই সাহিত্যিক মহল এবং বাংলা বিনোদন দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। সাধারণ মানুষের জীবনের খুঁটিনাটি থেকে শুরু করে করপোরেট জগতের জটিলতা—সবই তাঁর লেখনীতে এক অদ্ভুত মায়ায় ফুটে উঠত।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে