ভারতে ক্রমবর্ধমান বায়ুদূষণের প্রভাবে বাজারে শ্বাসকষ্টজনিত ওষুধের বিক্রি বেড়েছে। এক বছরের ব্যবধানে দেশটিতে শ্বাসযন্ত্র-সংক্রান্ত ওষুধের মোট বিক্রয়মূল্য বেড়েছে ১ হাজার ৭১৩ কোটি রুপি। ২০২৪ সালে যেখানে বিক্রয় ছিল ১৭ হাজার ১৯৯ কোটি রুপি, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯১২ কোটি রুপিতে। শুধু ২০২৫ সালের ডিসেম্বর মাসেই এ ধরনের ওষুধের বিক্রি হয়েছে ১ হাজার ৯৫৩ কোটি রুপি।
গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পার্লামেন্টে দেওয়া এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান দেশটির স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রতাপরাও যাধব। তিনি জানান, ফার্মাসিউটিক্যালস দপ্তরের তথ্য ও ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির ‘ফার্মার্যাক’ ডেটাবেইসের বাজার তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান পাওয়া গেছে।
পার্লামেন্টে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাংসদ সুশ্মিতা দেব প্রশ্ন তুলেছিলেন, উচ্চ দূষণের মাসগুলোতে শ্বাসকষ্ট, অ্যাজমা, সিওপিডি (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ) ও অ্যালার্জির ওষুধের বিক্রি ধারাবাহিকভাবে বাড়ছে—এটি কি কেবল সিজনাল অসুস্থতা, না বায়ুদূষণজনিত জনস্বাস্থ্য সংকটের প্রতিফলন?
জবাবে সরকার দাবি করে, বায়ুদূষণের কারণে রোগ বা মৃত্যুর সঙ্গে সরাসরি সম্পর্ক আছে—এমন কোনো তথ্য নেই।
প্রতিমন্ত্রী প্রতাপরাও যাধব তাঁর উত্তরে বলেন, বায়ুদূষণ শ্বাসযন্ত্রের রোগের কারণ হলেও শুধু দূষণের কারণে রোগ বা মৃত্যু হয়েছে—এমন তথ্য নেই। খাদ্যাভ্যাস, পেশাগত পরিবেশ, সামাজিক-অর্থনৈতিক অবস্থা, পূর্ববর্তী রোগ, রোগপ্রতিরোধ ক্ষমতা ও বংশগত কারণ—এসবও স্বাস্থ্যঝুঁকিতে প্রভাব ফেলে।
তবে সরকারের জাতীয় কর্মসূচি ‘ন্যাশনাল প্রোগ্রাম ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হিউম্যান হেলথ’-এর স্বাস্থ্য পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে, ভারতে প্রায় ১২ দশমিক ৫ শতাংশ মৃত্যু বায়ুদূষণের সঙ্গে সম্পর্কিত। এমন প্রেক্ষাপটে অনেকেই প্রশ্ন তুলেছেন, সংসদে দেওয়া প্রতিমন্ত্রীর জবাব ও সরকারি নথির তথ্যের মধ্যে অসামঞ্জস্য কেন। এর মানে সরকারের নিজস্ব নথিপত্রই তাদের দাবির বিপরীত চিত্র তুলে ধরছে।
সুশ্মিতা দেব গত পাঁচ বছরে দূষণজনিত শ্বাসযন্ত্রের রোগ ও মৃত্যুর রাজ্যভিত্তিক তথ্য জানতে চাইলে প্রতাপরাও যাধব জানান, ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ৩০টি রাজ্যে ‘সেন্টিনেল সার্ভেইল্যান্স’ পরিচালনা করে। বিস্তারিত পরিসংখ্যান তিনি দেননি।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৮ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৩ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৪ ঘণ্টা আগে