যমজ মানুষদের নিয়ে অনেকেই চরম কৌতূহল অনুভব করেন। কেউ কেউ একই রকম দেখতে দুটি মানুষের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকেন, আর ভাবেন—এটা কীভাবে সম্ভব! তবে যমজদের নিয়ে আরও এক বিস্ময়কর কাণ্ড ঘটেছে ভারতের মিজোরামের একটি প্রাইমারি স্কুলে। স্কুলটিতে এখন একসঙ্গে ৮ জোড়া যমজ শিক্ষার্থী অধ্যয়ন করছে।
আসাম ট্রিবিউনের বরাতে বৃহস্পতিবার এনডিটিভি জানিয়েছে, মিজোরামের আইজল এলাকায় অবস্থিত ওই প্রাইমারি স্কুলটি ঘিরে এখন মাতামাতি শুরু হয়েছে। গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ৮ জোড়া যমজসহ স্কুলটির শিক্ষকদের পোস্ট করা একটি ছবি এখন ভাইরাল হয়ে গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, একসঙ্গে এত বেশি যমজ পেয়ে ‘গভর্নমেন্ট কলেজ ভেং প্রাইমারি স্কুল’ নামের সেই প্রতিষ্ঠানটির শিক্ষকেরা দারুণ রোমাঞ্চিত। স্কুলের প্রধান শিক্ষক এইচ লালভেন্তলুয়াঙ্গার জানিয়েছেন, স্কুলটিতে অতীতেও যমজ শিক্ষার্থীরা ভর্তি হয়েছে। তবে এবার একসঙ্গে ৮ জোড়া যমজ থাকার ঘটনা একটি রেকর্ড।
প্রধান শিক্ষক বলেন, ‘আজ সকালে কর্মীদের আলোচনার সময় আমরা আবিষ্কার করি, বিভিন্ন ক্লাসে মোট ৮ জোড়া যমজ রয়েছে। গত বছর এখানে ছিল চার জোড়া যমজ।’
প্রধান শিক্ষক জানান, স্কুলের যমজ শিক্ষার্থীরা আইজলের বিভিন্ন এলাকা থেকে এসেছে। এসব যমজের মধ্যে একটি দারুণ লিঙ্গ ভারসাম্যও রয়েছে। কারণ ৮ জোড়া যমজের মধ্যে এক জোড়া হলো—ছেলে আর মেয়ে। অন্যদের মধ্যে চার জোড়া মেয়ে এবং তিন জোড়া ছেলে। এর মধ্যে শুধু কেজি-ওয়ানেই রয়েছে এবার চার জোড়া যমজ। মজার বিষয় হলো—স্কুলটিতে ছেলে আর মেয়ে মিলে যে এক জোড়া যমজ রয়েছে তাঁরা প্রধান শিক্ষক লালভেন্তলুয়াঙ্গার সন্তান। কেজি-ওয়ানে পড়া এই জুটি আগামী ২১ জুলাই তারা পাঁচ বছরে পা রাখবে।
প্রধান শিক্ষক লালভেন্তলুয়াঙ্গা এলাকার আরও একটি স্কুলের কথা উল্লেখ করেছেন। বেথলেহেম এলাকায় অবস্থিত থিয়াঙ্গা প্রাথমিক বিদ্যালয় নামের সেই স্কুলটিতে রয়েছে চার জোড়া যমজ।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৯ ঘণ্টা আগে