ভারতের মিজোরামে নির্মাণাধীন রেল সেতু ধসে অন্তত ১৭ জন শ্রমিক নিহত হয়েছে। রাজ্যের রাজধানী আইজওয়াল থেকে ২০ কিলোমিটার দূরে সাইরাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
মিয়ানমারের সীমান্তবর্তী মিজোরামের সাইরাং শহরের সঙ্গে ভারতের বাকি অংশকে যুক্ত করতে দু্ই বছর আগে এই সেতু নির্মাণের কাজ শুরু হয়।
ধসের ঘটনায় উদ্ধার অভিযান চলছে জানিয়ে মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাং এক টুইট বার্তায় নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
ধসের ঘটনায় উদ্ধারকর্মীরা যাওয়ার আগেই আশপাশের মানুষ এগিয়ে আসেন। মুখ্যমন্ত্রী তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান।
(টুইট এমবেড)
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারকে ২ লাখ রুপি করে এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
টুইট বার্তায় তিনি দুর্ঘটনায় প্রিয়জন হারানো ব্যক্তিদের প্রতি সমবেদনা জানান।
পুলিশে উদ্ধৃত করে বিবিসি বলছে, দুর্ঘটনার সময় ঘটনাস্থলে ৪০ জনের বেশি শ্রমিক ছিল।
ভারতের পরিবহন পরিকাঠামো নিয়ে উদ্বেগ দীর্ঘদিনের। সেতু ও সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। গুজরাটের পশ্চিমাঞ্চলীয় রাজ্যের মরবিতে ঔপনিবেশিক যুগের একটি সেতু গত বছরের অক্টোবরে ভেঙে পড়ে। তখন অন্তত ১৩২ জন নিহত হয়।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৯ ঘণ্টা আগে