জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬ বছর বয়সী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। গতকাল বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ শুক্রবার সকালে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, তাঁর ফুসফুসে সমস্যা থাকতে পারে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। বক্ষরোগ বিশেষজ্ঞ ডা. অরূপ বসু তাঁর চিকিৎসা করছেন।
স্যার গঙ্গারাম হাসপাতালের চেয়ারম্যান ডা. ডিএস রানা এক বিবৃতিতে জানান, সোনিয়া গান্ধীর পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এ বছরের জানুয়ারিতেও শ্বাসযন্ত্রে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সোনিয়া গান্ধীকে। তিন মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি করাতে হলো তাঁকে।
এর আগে গত বছরের ২ জুন করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর। কংগ্রেসের মুখপাত্র রণদ্বীপ সিং সুরজেওয়ালা সোনিয়া গান্ধীর করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে