
ভারতের মণিপুরে জিজিরাম জেলায় নিরাপত্তা বাহিনীর (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স) সঙ্গে বন্দুকযুদ্ধে ১১ জন কুকি বিদ্রোহী নিহত হয়েছেন। এ সময় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের কিছু সদস্যও আহত হন। সোমবার (১১ নভেম্বর) স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।
স্থানীয়রা জানান, কুকি বিদ্রোহীরা হঠাৎ জিজিরামের একটি থানায় দুই দিক থেকে আক্রমণ শুরু করে। এই থানার পাশেই একটি বাস্তুচ্যুত মানুষের ক্যাম্প ছিল। ধারণা করা হচ্ছে, তারা এই ক্যাম্প লক্ষ্য করেই আক্রমণটি চালিয়েছে। তবে জিজিরামের এই পুলিশ ক্যাম্পে এর আগেও বেশ কয়েকবার এমন আক্রমণ চালিয়েছিল কুকি বিদ্রোহীরা।
আক্রমণের পর কুকি বিদ্রোহীরা থানা থেকে ১ কিলোমিটার দূরে জাকুরাডোর-কারং নামে একটি গ্রামে ঢুকে পড়ে। সেখানে তারা বেশ কিছু বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এর একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়।
গত সপ্তাহে নতুন করে সহিংসতা শুরু হলে জিজিরামে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। তবে আজকের এ ঘটনার পরে উত্তেজনা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
একই রাজ্যে গত বৃহস্পতিবার সন্দেহভাজন মেইতেই বিদ্রোহীরা হমার উপজাতির একজন নারীকে হত্যা করেছিল। পরে তারা জিরিবামের কিছু ঘরবাড়িতে আগুন দেয়। নিহত নারীর স্বামী অভিযোগ করেন, হত্যার আগে তাঁর স্ত্রীকে ধর্ষণ করা হয়েছিল। এ ঘটনার ঠিক একদিন পরেই মেইতেই সম্প্রদায়ের আরেক নারী ধান ক্ষেতে কাজ করার সময় সন্দেহভাজন কুকি বিদ্রোহীদের গুলিতে নিহত হন।
আজ সোমবার সকালেও সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা মণিপুরের রাজধানী ইম্ফলের পূর্ব জেলার একটি পাহাড় থেকে গুলি চালায় এবং এতে একজন কৃষক আহত হন। এ অবস্থায় ধান কাটার মৌসুমে কৃষকেরা তাদের ক্ষেতে যেতে ভয় পাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে